• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আগামী ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2025   Wednesday

আগামী ১৫ মার্চ রাঙামাটি জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। এবার জেলার ১ হাজার ২৬০টি কেন্দ্রে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলা সিভিল সার্জন সন্মেলনে কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জলা সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা। এসময় বক্তব্যে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা। মতবিনিময় সভা শুরুর আগে দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রয়াত একেএম মকছুদ আহমেদের উদ্দেশ্য এক মিনিট নীরবতা পালন করা হয়। 

মতবিনিময় সভায় বলা হয়, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন এ এর অভাবজনিত রাত কানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নীচে কমিয়ে আনতে এবং ৬ থেকে ৫৯ মাস বয়সী শিমুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করতে এ ক্যাম্পেইনের মুল লক্ষ্য। এবার রাঙামাটির দশ উপজেলায় লক্ষ্য রয়েছে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর ৫ হাজার ৩২৩ জন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ১০ হাজার ৫৩৭ জন। ইতোমধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাওয়া গেছে ৯৩ হাজার। সকাল ৯টা থেকে ৪টা পর্ষন্ত প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবেন।

জেলা সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা বলেন, ৭০ দশকের দিকে এ অঞ্চলে প্রচুর রাতকানা রোগী থাকলেও এখন নেই আর। অনেকটা রাতকানা রোগতে যাদুঘরে পাঠানো হয়েছে। আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে টার্গেটকৃত কোন শিশু বাদ যাবে না। যদি বাদ পড়ে পরবর্তীতে খাওয়ানোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, প্রত্যান্ত দুর্গম এলাকায় এ ক্যাম্পেইনে কোন শিশু বাদ পড়ে যায় সে ক্ষেত্রে তাদের খুজে বের করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত ‘এ’ প্লাস ক্যাম্পেইন রাঙামাটি সদরের সাপছড়ি এলাকা কেন্দ্রে উদ্বোধন করা হবে বলে জানিয়ে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতায় এ ক্যাম্পইেন সফলতার  কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ