• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে দাদুর যৌন নির্যতানের শিকার নাতিনী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2025   Tuesday

রাঙামাটি শহরের ভেদভেদির মোনতলা এলাকায় তিন বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকারের অভিযোগ উঠেছে। তার আপন দাদা(দাদু) সুভাষ কুমার চাকমা (৬০) ওরফে জাগুলুক্কে কর্তৃক এ যৌন নির্যাতনের শিকার হয় বলে জানা গেছে। শিশুটি অসুস্থ হওয়ায় বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি তার আপন দাদু এবং দাদির সাথে গত রোববার রাতে এক বিছানায় ঘুমায়। সোমবার সকালে শিশুটি মা তার দাদি শিশু ও দাদুকে বিছানায় রেখে কাজে বের হয়। সকাল ৭ টার দিকে শিশুটির কান্নার শব্দ শুনার শিশুটির মা এগিয়ে যায়। পরে শিশুটি তার মাকে বলে যে দাদু তার যৌনাঙে আঙুল দিয়ে নিপীড়ন করেছে। তবে শিশুটি মা সাথে সাথে প্রতিবাদ করলে তার সাথেও খারাপ আচরণ করে। শিশুটির মায়ের সাথে শ^াশুরের হাতাহাতির উপক্রম দেখা দিলে শিশুটি বাবা থামিয়ে দেয়। তবে দুপুরে শিশুটির প্রস্রাবের জ্বালাপোড়া কষ্টে কান্না করে ও শরীরে জ্বর আসে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে শিশুটির মা। এ ঘটনার পর দাদু সুভাষ কুমার চাকমা পলাতক রয়েছে।

ভুক্তোভোগী শিশুটির মা জানান, এ ঘটনায় বিচার চাইলেও তার স্বামী বাবার বিরুদ্ধে মামলা করতে চান না। তার শ্বাশুর নিয়মিত মদ পান প্রতিবেশীদের সাথে ঝগড়ায় জড়ান।

রাঙামাটি জেনারেল হাসপাতালের নারী শিশু নির্যাতন প্রতিরোধ সেলের প্রোগ্রাম অফিসার মো এমদাদ উল্রাহ্ জানিয়েছেন, হাসপাতালে ভূক্তভোগীর প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ শওকত আকবর খান জানান, হাসপাতালে ভর্তিরত যৌন হয়রানী শিকার শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, ঘটনার ব্যাপারে অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
--হিলবিডি/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ