• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2025   Monday

সালাউদ্দীন নামের এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৫) ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।  শনিবার রাঙামাটি শহরের বাস টার্মিনাল এলাকার শান্তিনগরে এ ঘটনা ঘটলেও রোববার সকালে থানায় ধর্ষনের মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত সালাউদ্দিন (২৮) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্হানীয়রা জানায়,ভুক্তভোগী কিশোরীর বাড়ি নড়াইল জেলা সদরের নারায়ণপুর গ্রামে। কয়েক মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় ঘটে রাঙামাটি শহরের শান্তিনগরের সালাউদ্দিনের সাথে। এতে শুরুতেই তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর এক পর্যায়ে বিয়ের প্রলোভনে পড়ে নড়াইল থেকে রাঙামাটির সালাউদ্দিনের কাছে চলে যায় ভুক্তভোগী মেয়েটি। পরে রাঙামাটি শহরের ওই এলাকায় ভাড়া বাসায় আটকে রেখে তিন দিন ধরে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন চালান সালাউদ্দিন। শনিবার বিকালে নিজেকে বাাঁচাতে বন্দীঘর থেকে লাফ দিয়ে পানিতে ঝাঁপ দেয় কিশোরিটি। ওই সময় ঘর থেকে পালিয়ে যান অভিযুক্ত সালাউদ্দিন। পরবর্তীতে স্থানীয়রা ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশে খবর দিলে ওই দিন রাতে ভুক্তভোগী কিশোরীকে থানায় নিয়ে যায় পুলিশ। 
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. মোখলেছুর রহমান জানান, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযুক্ত  সালাউদ্দিন। এলাকায় একজন মাদক ব্যবসায়ী। ১৫ অক্টোবর কিশোরীকে বিয়ের প্রলোভনে দেখিয়ে রাঙামাটিতে নিয়ে আসে সালাউদ্দিন। একটি ভাড়া বাসায় কিশোরীকে আটকে রাখে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী কিশোরী জানিয়েছে সালাউদ্দিন তাকে ধর্ষণ করেছে। কিশোরীকে রুমে আটকে রেখে ইয়াবা, গাঁজা সেবন করে তাকে নির্যাতন করত বলে ভুক্তভোগীর অভিযোগ। 
কতোয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, এই ঘটনায় রোববার সকালে ধর্ষনের মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে বর্তমানে থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ