• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2025   Tuesday

রাঙামাটির  বিলাইছড়িতে চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে।  আটকৃত ব্যক্তির নাম কালো প্রিয় চাকমা (৪৭)।
পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় এসআই (নি:) ফারুক আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ  বিলাইছড়ি থানাধীন নলছড়ি এলাকার কালো প্রিয় চাকমা বাসায় অভিযান পরিচালনা  পরিচালনা করা হয়। এসময় বাসা থেকে তাকে আটক করা হয়।  তার বাসা থেকে ৯০টি  ২৫০ এমএল বোতলের মোট ২২.৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
আটককৃত কালো প্রিয় চাকমা বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ধুপশীল পাড়ার বাসিন্দা  মৃত: সাক্যমিত্র চাকমার ছেলে। তবে বর্তমানে তিনি বিলাইছড়ি সদরস্থ নলছড়ি পাড়ায় ভাড়া বাসায় থাকেন। আটকের পর তার বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে। 
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া সত্যতা নিশ্চিত করে জানান,  মামলা দায়ের পর মঙ্গলবার সকালে  আটক ব্যক্তিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ