• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

খাগড়াছড়ির দুর্গম গুগুড়াছড়ির গ্রামে স্বাস্থ্য সেবা দিল গ্রীন হিল

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2025   Thursday

খাগড়াছড়ির দুর্গম গুগুড়াছড়ি গ্রামে গর্ভবতী মা ও কিশোরীদের স্বাস্থ্য সেবা  দিল বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল। বৃহস্পতিবার খাগড়াছড়ির গুগুড়াছড়ি  কমিউনিটি ক্লিনিকে  এক মোবাইল স্বাস্থ্য  ক্যাম্প  মাধ্যমে দুর্গম এলাকার রোগীদের এ সেবা প্রদান করা হয়

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের আর্থিক সহযোগীতায় গ্রীন হিল এর আয়োজনে স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাঃ ছাবের, গ্রীন হিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা, প্রকল্প কর্মকর্তা তরুন দেওয়ান প্রমুখ। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গর্ভবতী মা ও কিশোরীদের এ  স্বাস্থ্য  সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। 

দিন ব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন খাগড়াছড়ি স্বাস্থ্য ও  পরিবার পরিকল্লনা কর্মকর্তার কার্যালয়ের  চিকিৎসক ডা: উনুচিং মারমা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডাঃ রূপম চক্রবর্তী,  গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. সুইউক্রই মারমা। মেডিকেল ক্যাম্পে দুর্গম এলাকার প্রায় শতাধিক সাধারন রোগীসহ কিশোরী ও গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন ডাঃ ছাবের  বলেন, যাতে কোন গর্ভবর্তী মা যেন বাসাবাড়ীতে অদক্ষ ধাত্রী দিয়ে সন্তনি প্রসব না করান। এ জন্য সরকার প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য ক্লিনিকে দক্ষ মিডওয়াইফ নিয়োগ দিয়েছেন। সেখানে ২৪ ঘন্টা ডেলিভারী করানো হয়। যা সম্পূর্ন  বিনামূল্যে। এছাড়া যারা ক্লিনিকে এসে ডেলিভারী করাবেন তারা একসেট বেবি কিট পাবেন। 

উল্লেখ্য,২০২৪ সালের জুলাই-আগস্টের  বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য  চিকিৎসা সেবা, বিনা মূল্য ঔষধ বিতরণ ও স্বাস্থ্য  সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

 ---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

ads
ads
আর্কাইভ