• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

বিশ্ব খাদ্য দিবসে বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের আলোচনা সভা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2025   Thursday

উন্নত খাদ্য এবং উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত -এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিলাইছড়তে নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের  আয়োজনে  বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ছাত্রীদের অংশ গ্রহণে  কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে সংস্থাটির পক্ষ থেকে পুষ্টি বিষয়ক সেশন পরিচালনা ও  এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিআরএলসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা। এসময় এসএমসি সদস্য রবার্ট বম ও সাংবাদিক অসীম চাকমা এবং শিক্ষক রিবেং চাকমা, ময়না চাকমা, প্রণয় জ্যোতি দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন। পরে তিনজন বিজয়ী প্রতিযোগিকে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে একটি র‌্যালীর আয়োজন করা হয়।

সভায় বক্তারা কৈশরকালীন পুষ্টিকর খাদ্য গ্রহণসহ স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ ও বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন। 
প্রসঙ্গত, রাঙামাটি পার্বত্য জেলার বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন( এমজেএফ)  এর সহযোগিতায় পার্টনারশিপ ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস ইন সিএইচটি রিজিয়ন (পিআরএলসি) প্রকল্পটি বিলাইছড়ি উপজেলায় বাস্তবায়নের কাজ চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ