• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য চিকিৎসা ক্যাম্প

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2025   Sunday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা দুর্গম এলাকায় বড়নাল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে পরিবার পরিকল্পনা, মা- শিশু স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ ও বিশেষ মেডিকেল ক্যাম্প   অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে  পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গ্রীন হিল এর সহযোগীতায়  মাটিরাঙ্গা উপজেলার  বড়নাল  ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এ বিশেষ মেডিকেল ক্যাম্প ও মা  সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গ্রীন হিলের প্রকল্প পরিচালক সাইলু মং মারমা সঞ্চালনায় খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক জেলা পরিষদের সদস্য নিটল মনি চাকমা, বঙ্গমিত্র চাকমা, জয়া ত্রিপুরা, মনজিলা ঝুমা, গ্রীন হিল এর চেয়ারপারসন টুকু তালুকদার, খাগড়াছড়ি  জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন একজন মা একটি সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাক্তি তাই আগে “মা”দের সচেতন হতে হবে। একজন মা’র যখন তার সন্তান পেটে আসে,তখন থেকে “মা” দের সচেতন হতে হয়, কারন মায়ের উপর নির্ভর করে সন্তানের ভাবিষ্যৎ। বিষেশ করে যারা দুর্গম এলাকায় বসবাস করেন সেই  মা’  রা যদি সন্তানকে সঠিক ভাবে লালন পালন করতে না জানেন তাহলে সেই সন্তান ভুমিষ্ট হওয়ার পর মেধান শুণ্য হন। তাই মা’ দের সচেতন করার জন্য এই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমাবেশ। 

এ সময় বক্তারা আরো বলেন  সরকারের পরিবার পরিকল্পনা বিভাগের পাশিাপাশি ইউএনএফপিএর আর্থিক সহযোগীতায় রাঙ্গামাটির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিলও খাগড়াছড়ি বিভিন্ন পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে মিডওয়াইফ নার্স দিয়ে সহযোগীতা করে যাচ্ছে। এই মিডওয়াইফ নার্সরা যেমনি সুস্থভাবে সন্তান প্রসবের কাজে সহযোগীতা করছেন তেমনি মাতৃ ও শিশু স্বাস্থ্য নিয়ে মা’দের সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। 
চিকিৎসা ক্যাম্প ও মা সমাবেশে  বড়নাল  ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকার “মা” রা উপস্থিত ছিলেন। সমাবেশে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে পরামর্শ প্রদান করা হয়। পরে শতাধিক `মা`দেরকে  গর্ভনিরোধ ও বিভিন্ন পদ্ধতির চিকিৎসা দেয়া।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ