• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2026   Sunday

আশপাশে কোন স্বাস্হ্যসেবা কেন্দ্র না থাকায় বাঁশ ও কাপড় দিয়ে তৈরি অস্থায়ী দোলায় ঝুলিয়ে দুর্গম ১০ কিলোমিটার পথ পায়ে হেটে  প্রসব বেদনায় কাতর এক প্রসূতিকে হাসপাতালে পৌছে দিলেন গ্রামবাসীরা।  শনিবার সকালে বরকল উপজেলার ভারতপাড়া থেকে জুরাছড়ি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আনা হয় জেসিকা চাকমা(১৯) নামে এই প্রসূতি নারীকে। তবে হাসপাতালে আনার পর পরই  ওই নারীর  স্বাভাবিক প্রসব হয়। বর্তমানে ওই নারী ও নবজাতক দুজনই সুস্থ  থাকায়  রোববার হাসপাতাল থেকে তারা বাড়ী ফিরেছেন।
জানা যায়, বরকল উপজেলার দুর্গম আইমাছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভরতপাড়া গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ সদস্য বিজয় চাকমার স্ত্রী জেসিকা চাকমার শুক্রবার রাতে প্রসব বেদনা দেখা দেয়। এতে প্রথমে স্হানীয় ওঝা দিয়ে প্রসব করানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। এতে প্রসূতি প্রসবের যন্ত্রনায় কাতর হয়ে পড়ায় ও শারিরীক ঝুকি দেখা দেয়। এক পর্যায়ে তার স্বামী ও গ্রামবাসীরা প্রসূতি নারী ও নবজাতকের জীবন রক্ষার্থে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি অস্থায়ী দোলায় ঝুলিয়ে শনিবার সকালে আকাবাকা পাহাড়ী দুর্গম ১০ কিলোমিটারের পথ তিন ঘন্টা পায়ে হেটে  সকাল ৯টার দিকে পার্শ্ববতী জুরাছড়ি স্বাস্হ্য কমপ্লেক্সে পৌছান তারা। হাসপাতালে আনার কিছুক্ষন পর ওই প্রসূতি নারীর স্বাভাবিক প্রসব হয়। বর্তমানে ওই নারী ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। রোববার সকালের দিকে মা ও নবজাতক  বাড়ী ফিরেছেন।
প্রসূতির স্বামী  ও গ্রাম পুলিশ সুমন জ্যোতি চাকমা দোলায় ঝুলিয়ে প্রসূতিকে নিয়ে যাওয়ার সময় দুই মিনিট ৩ সেকেন্ডর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করলে ঘটনাটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, প্রায় ১০ থেকে ১২ জন গ্রামবাসী বাঁশের সাথে বাঁশ বেঁধে প্রসূতিকে কাপড়ে ঝুলিয়ে হেটে যেতে দেখা যায়।  ভিডিওতে সুমন জ্যোতি চাকমাকে বলতে শুনা যায়, আমরা অত্যন্ত দুর্গম অঞ্চলে বাস করি। আজ একজন ডেলিভারি রোগীকে নিয়ে বিপাকে পড়েছি। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, এখানে রাস্তাঘাটও নেই। বাঁশের দোলায় করেই রোগীকে নিতে হচ্ছে হাসপাতালে।
বিজয় চাকমা জানান, শুক্রবার রাত ১০টার দিকে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। এরপর স্থানীয়ভাবে প্রসবের চেষ্টা করা হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকাল ৭টার দিকে তিনিসহ গ্রামবাসীদের সহায়তা নিয়ে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে রওনা দেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে পৌছি। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই  তার স্ত্রীর স্বাভাবিক প্রসব হয়।
বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুবিমল চাকমা  বলেন, তার দুর্গম আইমাছড়া ইউনিয়নে মাত্র একটি ইউনিয়ন স্বাস্হ্য ক্লিনিক ও তিনটি স্বাস্হ্য সেবা কেন্দ্র রয়েছে। তবে ভরতপাড়া গ্রামটি এসব স্বাস্হ্য কেন্দ্রগুলো থেকে  দুর্গম ও অনেক দুরত্বে। তাছাড়া একটা পাড়া থেকে আরেকটি পাড়া যেতে  অনেক অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এসব এলাকা যেতে হলে পায়ে হেটে যাওয়া ছাড়া কোন উপায় নেই। আর বরকল স্বাস্হ্য কমপ্লেক্সে নিতে গেলে একদিন সময় লাগে। তাই ভরতপাড়াটি জুরাছড়ি উপজেলার কাছাকাছি হওয়ায় সেখানকার স্বাস্হ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল ওই প্রসূতিকে।
জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা বলেন, শনিবার সকালে বরকলের আইমাছড়া ইউনিয়নের ভরতপাড়া থেকে বাঁশের দোলায় করে এক প্রসূতিকে তার হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার  কিছুক্ষণ পরই  প্রসূতির স্বাভাবিক প্রসব হয়। নবজাতকের ওজনও ভালো। মা ও নবজাতক ছেলে দুইজনই সুস্থ  থাকায় রোববার সকালের দিকে তারা বাড়ী ফিরে গেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ