• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2025   Wednesday

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বুধবার রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে পাহাড়ী-বাঙালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোনের উদ্যোগে চিৎমরম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বুধবার সকাল ৯টা থেকে দুপুর আড়াই টা পর্ষন্ত চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এ সেবা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ মেডিকেল অফিসার ক্যাপ্টেন জামিল মো: আশিক রিয়াদ ও তার দক্ষ সহকর্মীদের দ্বারা পরিচালিত এই চিকিৎসা ক্যাম্পে মোট ১১৩ জন রোগী বহুবিধ চিকিৎসা সেবা এবং ওষুধ গ্রহণ করেন। এর মধ্যে ৯৫ জন পাহাড়ি জনগোষ্ঠী এবং ১৮ জন বাঙালি রোগী ছিলেন। উক্ত ক্যাম্পে চিৎমরম ইউনিয়নের বিভিন্ন দূর্গম এলাকা সীতাপাহাড় পাড়া, চাকুয়া পাড়া, পেকুয়া পুনর্বাসণ পাড়া, মক্কা ছড়ি পাড়া ইত্যাদি থেকে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করতে আসেন।
স্থানীয় হেডম্যান, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য এবং পাড়ার কারবারিদের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি স্বস্ত:স্ফূর্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভৌগোলিকভাবে কর্ণফুলী নদী ও পাহাড় দ্বারা বিচ্ছিন্ন চিৎমরম ইউনিয়নবাসীর জন্য সেনাবাহিনীর এই বিনামূল্যে চিকিৎসা সেবা ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
বাংলাদেশ সেনাবাহিনীর বরাতে জানা যায়, দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ও আস্থা গড়ে তোলার জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ