• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে প্রকল্পের অবহিত করণ সভা

নিজস্ব প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2025   Thursday

 

 

 

খাগড়াছড়িতে মোবাইল মেডিকেল ক্যাম্পের সমাপনী ও অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পরিবার পরিকল্পনা বিভাগে উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডাঃ ছাবের।

 

সভায় বিগত ২০২৪ সালে জুলাই-আগষ্টে সৃষ্ট বন্যা পরবর্তী খাগড়াছড়ি জেলায় ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী মা ও কিশোরীদের মোবাইল মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয় তা নিয়ে আলোচনা করা হয়।

বিগত ২০২৪ সালের জুলাই-আগস্টে সৃষ্ট বন্যার পর খাগড়াছড়ি জেলায় নয়টি উপজেলার ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকায় গর্ভবতী মা ও কিশোরীদের যে ২৫টি মোবাইল ক্যাম্পের মাধ্যমে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা তা নিয়ে আলোচনা করেন বক্তারা।

 

এ সময় বক্তারা বলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় রাঙ্গামাটির স্থানীয়  উন্নয়ন সংস্থা গ্রীন হিল এর আয়োজনে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ এই দুই বিভাগের ব্যবস্থাপনায় ২৫টি মোবাইল ক্যাম্পের মাধ্যমে জেলার নয়টি উপজেলার ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকায় গর্ভবতী মা ও কিশোরীদের যে স্বাস্থ্য সেবা ও সচেতনতা মূলক প্রচারনা করা হয় তা নিয়ে অবহিত করেন গ্রিন হিলেন খাগড়াছড়ি জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা ও প্রকল্প কর্মকর্তা তরুন দেওয়ান। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শুধু গর্ভবতী মা ও কিশোরীদের চিকিৎসা সেবা দেয়ার কথা থাকলেও সাধারণ রোগীও এই সেবা নিয়েছেন।

 

বক্তারা আরো বলেন এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জেলা দুর্গম বন্যায় ক্ষতিগ্রস্থ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন, এতে রোগীরা উপকার পেয়েছেন বলে মনে করেন।

 

এ সময় জাপাইগো বাংলাদেশ জেলা সার্স সমন্বয়কারী ডাঃ শ্রাবস্তী চাকমা বলেন  জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় গ্রিনহিলের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে মিডওয়াইফ দিয়ে নিরাপদ ভাবে সন্তান প্রসব করানো হচ্ছে।

 

এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি ও হিলিবিডি টোয়েন্টিফোর ডটকম এর  ব্যুারো প্রধান রূপায়ন তালুকদার। 

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই



 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ