• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আর্ন্তজাতিক নারী দিবসে আলোচনা সভায়
পার্বত্য চুক্তি বাস্তবায়িত হলে নারী-পুরুষের বিভেদ-বৈষম্য দুরীভূত হতে পারে--সন্তু লারমা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2025   Saturday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বুকে পার্বত্য চুক্তি বাস্তবায়িত হলে নারী-পুরুষের মধ্য যে বিভেদ-বৈষম্যরয়েছে তা দুরীভূত হতে পারে। তবে নারী অধিকার ও নারীর মর্যাদার পথ সুগম হতে পারে যতক্ষন না পর্ষন্ত সমাজ ব্যবস্থার আমুল পরিবর্তন হচ্ছে, যে সমাজ ব্যবস্থায় নারী-পুরুষের সম-মর্যাদা, সমাধিকার প্রতিষ্ঠি না হওয়া পর্ষন্ত নারীর অধিকার তথা সমাজ ব্যবস্থা আমুল না হওয়া পর্ষন্ত সেটা হতে পারে না।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার রাঙামাটিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব মন্তব্য করেন। সন্তু লারমা আরো বলেন, সমাজ ব্যবস্থা এমনিতে পরিবর্তন হয় না। এখানে বিপ্লব সংগঠিত হতে হবে। বিপ্লবের মাধ্যমে সমাজ ব্যবস্থা পরিবর্তন ঘটে। মানুষের সমাজের বিকাশে ও অর্থনৈতিক ইতিহাসে দেখা গেছে একটা বিপ্øবের মধ্য দিয়ে হয়েছে। বিপ্লবের মধ্য দিয়ে সমাজ ব্যবস্থার পরিবর্তনের সম্ভব। তবে বিপ্লব এমনিতে হতে পারে না। বিপ্লবে নীতিগত আদর্শের প্র্শন জড়িত রয়েছে। পার্বত্য চট্টগ্রামে আত্ননিয়ন্ত্রনাধিকার লড়াইয়ের ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। নারী-পুরুষ উভয়েই সন্মিলিতভাবে বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামে সংগ্রাম করে আসছে ও এখনো চলছে।

নারী সমাজের অধিকার মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করি পার্বত্য চুক্তি বাস্তবায়নে অতিকতর ভূমিকা রাখি শ্লোগানে আশিকা কনভেনশন হল রুমে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জেলা শাখার সভাপতি রিতা চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নাইউ প্রু মারমা মেরী, রাঙাবী তংচংগ্যা, আইনজীবি সুস্মিতা চাকমা, সিএচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি ভবতোষ চাকমা। স্বাগত বক্তব্যে দেন বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চাকমা। পরে উন্মক্ত আলোচনা নারী-পুরুষ অংশ নেন।

সন্তু লারমা তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে সমাজ জীবনে পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই সামন্তবাদী সমাজ জীবন থেকে পুজিবাদী সমাজ জীবনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এতে সমাজ জীবনে মানুষের অধিকাররের সচেতনা বিষয়টি কম বেশী বিকশিত হতে পারে। তাছাড়া পার্বত্যাঞ্চলের অধিকারের বিষয়ে বৈশ^য়িক ক্ষেত্রে যদি নিহীত থাকে তাহলে সমাজ ব্যবস্থার আমুল পরিবর্তন না করা পর্ষন্ত নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না, উপেক্ষিত ও অবহেলিত থাকবে।

সন্তু লারমা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সমাজ মূলত ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক সমাজ। এ সমাজে নারী-পুরুষ ভেদাভেদ, পুরুষের তুলনায় নারীদের অধিকার অবহেলিত-উপেক্ষিত। নারীর সমমর্যাদা, সমঅধিকার  প্রতিষ্ঠার আন্দোলনে অনেক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণে বাঁধা দেওয়া, নিরুৎসাহিত করা বিষয়গুলো বিদ্যমান রয়েছে। বর্তমানে অধিকাংশ  নারীরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চশিক্ষিত হলেও তারা স্বীয় অধিকার সম্পর্কে সচেতন নয়।
 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ