• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2025   Saturday

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার রাঙামাটিতে বিভিন্ন বেসরকারী উন্নয়ন স্ংস্থার যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএইচটি উইমেন এক্টিভিস্ট ফোরামের সভাপতি টুকু তালুকদার। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির সদস্য গৌরিকা চাকমা, সিএইচটি উইমেন এক্টিভিস্ট ফোরামের উপদেষ্টা আইনজীবী সুস্মিতা চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নাইউ প্রু মারমা মেরী, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, নারী হেডম্যান মধু চাকমা, নারী কারবারী স্বাত্বনা চাকমা, শিক্ষার্থী প্রতিনিধি রুবা ডালী। স্বাগত বক্তব্যে দেন প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সূচরিতা চাকমা। আলোচনা সভায় মুল প্রবন্ধ পাঠক করেন  উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক(ডব্লিউ আর এন) কোর মেম্বার নুকু চাকমা। আলোচনা সভায় বিভিন্ন নারী সংগঠনের কর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন,  সকল প্রকার বৈষম্য অবসান ঘটিয়ে ঘরে বাইরে সকল ক্ষেত্রে নারীদের নিরাপত্তা, জেন্ডার সমমতা ও  ক্ষমতায়ন  নিশ্চিত করতে হবে। নারীদের কাজের যথাযথ  স্বীকৃতি প্রয়োজন তবে সেটা প্রতিটি সেক্টরে হতে হবে। পাশাপাশি দাবী আদায়ের জন্য নারীদের জোরালো আওয়াজ তুলতে হবে।
বক্তারা আরো বলেন, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত করা হয় আর সেটা পরিবার থেকেই হচ্ছে। নারীদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উদ্যোগ ও ক্ষমতায়ন প্রয়োজন। নারীরা এখন সব কাজ করছে, কিন্তু এ সমাজ ব্যবস্থায় একজন পুরুষ কৃষককে কৃষক বললেও নারীকে নারী শ্রমিক বলা হচ্ছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ