• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটি শহরে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা বাসদের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2015   Saturday

পাহাড়ী ছাত্র পরিষদের অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে রাঙামাটি  শহরের বিভিন্ন এলাকায় পাহাড়ী গ্রামে সাম্প্রদায়িক  হামলার তীব্র নিন্দা  জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ(মার্কসবাদী)।

শনিবার বাসদের রাঙামাটির সমন্বয়ক বোধিসত্ব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সকালে অবরোধ চলাকালে ছাত্রলীগ হ্যাপী মোড় হতে একটি অবরোধ বিরোধী মিছিল বের করলে জর্জ কোট এলাকায় দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সংঘর্ষে  পাহাড়ী-বাঙ্গালী সাম্প্রদায়িক সংঘাতের রূপ নেয়। এতে অনেকে আহত হয়েছেন। মূলত: প্রশাসনের নিস্ক্রিয়তার কারণে এই সাম্প্রদায়িক হামলা সংঘটিত হতে পেরেছে।

প্রশাসনের  দায়িত্বহীনতার প্রতি তীব্র নিন্দা  জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, প্রায় আড়াই-তিন ঘন্টা ধরে এই হামলা চললেও প্রশাসন ছিল নিশ্চুপ। প্রথম হতে প্রশাসন সক্রিয় হলে  এই সাম্প্রদায়িক হামলা সংঘটিত হতে পারতো না। ফলে প্রশাসনের দায়িত্বজ্ঞান ও নিরপেক্ষতা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

বিবৃতিতে এদেশের বুর্জোয়া শাসকরাই পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে তৈরি করেছে ও তা জিইয়ে রেখেছে। আজ গরীব পাহাড়ীর সাথে গরীব বাঙ্গালীর মধ্যে যে বিরোধ তাও এই শাসকদেরই তৈরি। বুর্জোয়া শাসক দলগুলো তাদের শোষণনীতির স্বার্থে এই অঞ্চলে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এতে সাধারণ গরীব বাঙ্গালী ও গরীব পাহাড়ী কারও স্বার্থ নেই। বরং, পাহাড়ী-বাঙ্গালী গরীব মানুষকে আজ এ সমস্যা সমাধানের জন্য শাসকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। একমাত্র এভাবেই পার্বত্য চট্টগ্রামের গরীব মানুষের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর পাহাড়ী-বাঙ্গালী বিরোধ পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান আনতে পারবে না। তা শাসকগোষ্ঠীর শোষণের হাতকে শক্তিশালী করবে। বিবৃতিতে সকল গণতান্ত্রিক শক্তিকে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িকতা বিরোধী গণআন্দোলন গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ