• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় বান্দরবানে স্থানান্তরের প্রতিবাদে জেএসএসের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টাার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2015   Wednesday

রাঙামাটিতে স্থাপিত মেডিকেল কলেজ,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বান্দরবানে স্থানান্তরের প্রতিবাদে শুক্রবার বান্দরবান জেলা জন সংহতি সমিতি(জেএসএস)।

জনসংহতি সমিতির বান্দরবানজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জেএসএসের সহ-সাধারন সম্পাদক নোয়াপতং ইউনিয়ানের চেয়ারম্যান সম্ভু কুমার তংচঙ্গ্যা। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেএসএস-এর সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন। উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সহ সভাপতি রাজপুত্র চহ্লাপ্রু জিমি,জেএসএস কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জলিমং মার্মা,পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য রয়েল ডেভিট বম,সিনিয়র সহ সভাপতি জেএসএস চিংহ্লামং চাক,জেএসএস জেলা কমিটির সহ সভাপতি উছোমং মার্মা,সদর থানা জেএসএসএর সভাপতি উচসিং মার্মা প্রমুখ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সরকারী দলের একাংশ ও প্রশাসনের সুবিধাভোগীদের নিয়ে বান্দরবান জেলা প্রশাসন বিতর্কিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ বান্দরবানে স্থানান্তরের অপপ্রয়াস চালাচ্ছে। নেতৃবৃন্দা বলেন গত ১২ জানুয়ারী বান্দরবান জেলা প্রশাসনের আয়োজিত সভায় এ ধরনের প্রস্তাব করা হয়েছে। া সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, জেলা প্রশাসক গোপনীয়ভাবে মাত্র কয়েক জনলোককে নিয়ে এধরনের প্রস্তাব গ্রহন করা কোন মতেই জনগনের মতামত হিসেবে গন্য হতে পাওে না। নেতৃবৃন্দ বলেন, তৎকালিন সরকার পার্বত্য আঞ্চলিক পরিষদের সাথে কোন প্রকার আলোচনা ও পরামর্শ না করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিপন্থি রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ প্রনয়ন করে।

নেতৃবৃন্দ আরও বলেন পরবর্তিতে একইভাবে আঞ্চলিক পরিষদ ও সংশ্লিষ্ট পার্বত্য জেলা পরিষদের সাথে কোন রুপ আলোচনা ও পরামর্শ ছাড়াই সরকার রাঙামাটিতে একটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্বোগ নেয়। একারনে পার্বত্য চট্টগ্রামের জনগন আন্দোলন সংগ্রামে নেমে মানববন্ধন মিছিল সমাবেশ করেছে। মিছিল ও সমাবেশে মেডিকেল কলেজের সকল কার্যক্রম বন্ধ করার জন্য সরকারের নিকট দাবী জানালেও সরকার অদ্যাবদি কার্যক্রম বন্ধ করে নাই।

নেতৃবৃন্দ বলেন,পার্বত্য চট্টগ্রামের জনগন অবরোধ কর্মসুচীসহ অন্যন্য কর্মসুচী দিতে বাধ্যহয়। তারা বলেন পার্বত্য বান্দরবানে যে সমস্থ শিক্ষা প্রতিষ্ঠান চালু রয়েছে তাও নানা সমস্যায় জর্জরিত। সংবাদ সম্মেলনে তারা এ ধরনের বিতর্কিত পদক্ষেপ বন্দ করার জন্য বান্দরবানের জেলা প্রশাসনসহ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসুচী ঘোষনা করা হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ