• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2025   Wednesday

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকায় এক গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে সোহাগ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার জেলা আদালতে তোলার পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গেল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকায় চার সন্তানের জননী ধান ক্ষেতের রাস্তা দিয়ে হেটে হেটে বাড়ীতে যাচ্ছিলেন। এসময় রাস্তার মধ্যে ওৎ পেতে থাকা একই এলাকার আবুল কাশেমের ছেলে সোহাগ ওই গৃহবধূকে পিছন থেকে ঝাপটিয়ে ধরে ফেলে এবং শরীরের বিভিন্ন স্পষ্টকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধস্তাধস্তির উভয়ে ধান ক্ষেতে পড়ে যায়। এসময় গৃহবধুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ওই যুবক পালিয়ে যায়। পরে গৃহবধুকে উদ্ধার প্রথমে স্থানীয় একটি ফার্মেসি দোকানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার গৃহবধুটি বাদী হয়ে লংগদু থানায় মামলা দায়ের করলে রাতেই মুর্শিদাবাদ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে আটক করে। বুধবার সকালের জেলা আদালতে পাঠানোর পর আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক সোহাগ পেশায় একজন ভাড়ায় চালিত মোটসাইকেল চালক।

লংগদু থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, যৌন নির্যাতনের শিকার এক গৃহবধু থানায় মামলা দায়ের পর পুলিশ সোহাগকে আটক করে জেলা আদালতে পাঠানো হয়েছে।
--সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ