• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

হামলায় ১৫ জন পাহাড়ী আহত পিসিপির দাবী

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2015   Saturday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল কার্যক্রম স্থগিত রাখার দাবিতে পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ডাকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ চলাকালে ছাত্রলীগ,সমঅধিকার আন্দোলন ও পার্বত্য যুব ফ্রন্টের হামলায় ১৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে পিসিপি।পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জুয়েল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়েছে পিসিপির শান্তিপূর্ণ অবরোধ চলাকালে আওয়ামীলীগের জেলা সভাপতি দীপঙ্কর তালুকদার অবরোধ ভেঙ্গে গাড়িতে কওে কোর্টবিল্ডিং এলাকা অতিক্রম করার সময় তার উস্কানীতে ছাত্রলীগ,তথাকথিত সমঅধিকার আন্দোলন ও পার্বত্য যুব ফ্রন্টের সন্ত্রাসীরা পিসিপির হামলা চালায়।এতে ছাত্রলীগের কর্মীরা পিসিপি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে ১৫ জন আহত হয়। এসময় দুর্জয় চাকমা (২৫), রিপন চাকমা (২১), সুরেশ চাকমা (২১), মোহনচান দেওয়ান (২৬), শ্যামলেন্দু চাকমা (৩০), কান্তি চাকমা (৪২), ছোট চাকমা (২৮), মণি চাকমা (৪০), সূর্য চাকমা (২৫), জ্যোতির্ময় চাকমা (৪৫) ও অংকুর চাকমাসহ কমপক্ষে ১৫ জন ব্যক্তি আহত হয়েছে।বিবৃতিতে আরও দাবি করা হয়, ছাত্রলীগ, সমঅধিকার আন্দোলন ও পার্বত্য যুব ফ্রন্টেরনেতাকর্মীরা বনরূপায় জুম্মদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এ সময় তারা জুম্ম ও জুম্মদের দোকানপাটের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দেবর্ষি চাকমা (৩৮) নামে একজন ব্যক্তি আহত হয়। বনরূপার আলফেসানী স্কুল এলাকা থেকে ট্রাইবাল আদামের জুম্ম বসতির উপর হামলার চেষ্টা চালায়। এসময় প্রবীন চাকমা (১৭) নামে একজন পথচারীরচোখে ইটের আঘাত প্রাপ্ত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসেহামলাকারীদের ছত্রভঙ্গ করে। সমঅধিকার আন্দোলন ও পার্বত্য যুব ফ্রন্টের নেতাকর্মীরা তবলছড়ির আনন্দ বিহার ও সিদ্ধিভবন এলাকায় জুম্মদের উপর হামলা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। সেটেলার বাঙালিরা তবলছড়ি বাজারে জীবন্ত তঞ্চঙ্গ্যা (৩৫) নামে ফার্নিচার দোকানের এক জুম্ম শ্রমিককে অমানুষিকভাবে মারধর করে। আহত অবস্থায় তাকে রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বেগী চাকমা (২৫) পিতা বিমল কান্তি চাকমা নামে একজন পথচারীকে কুপিয়েছে হামলাকারীরা। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বেগী চাকমার মাথায়, গালে ও পেটে গুরুতর জখম হয়েছে। বিবৃতিতে শান্তিপূর্ণ অবরোধকালে ছাত্রলীগ, সমঅধিকার আন্দোলন ও পার্বত্য যুব ফ্রন্টের সাম্প্রদায়িক হামলার ঘটনায় পিসিপি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হামলাকারীদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে। পাহাড়ী ছাত্র সমাজসহ পার্বত্যবাসীর তীব্র প্রতিবাদের মুখেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধন করায় পিসিপি তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, জনমতের বিপরীতে অবস্থান নিয়ে এবং সর্বোপরি পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে অবাস্তবায়িত রেখে ও জুম্মদের জাতীয় অস্তিত্বকে বিপন্ন করার উদ্দেশ্যে রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধন করার মধ্য দিয়ে সরকারের জনবিচ্ছিন্নতা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী দৃষ্টিভঙ্গী আরেকবার সুস্পষ্ট হয়েছে। শান্তিপূর্ণ অবরোধ চলাকালে আওয়ামীলীগের জেলা সভাপতি ও জুম্ম জাতীয় কুলাঙ্গার দীপঙ্কর তালুকদারের উস্কানীমূলক তৎপরতা ও জুম্ম স্বার্থ পরিপন্থী দালালীপনার জন্য পিসিপি তীব্র নিন্দা জানিয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ