• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জুলাই পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরী করতে হবে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2025   Sunday

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,৭২এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করে নতুন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে। এ সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অর্ন্তভুক্ত করা হয়নি। বাঙ্গালী জাতীয়তাবাদের নামে এখানে অবাঙ্গালীদের সঙ্গে বিভেদ তৈরী করে রাখা হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের সাথে অন্যধর্মের বিভেদ তৈরী করে রাখা হয়েছে। আমরা সকল বিভেদের উর্ধে রেখে সকল জনগোষ্ঠীর মর্যদা দিয়ে নতুন সংবিধান তৈরী করতে চাই। আমরা চাই মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান তৈরীর জন্য সকলে মিলে নতুন একটি চুক্তিতে উপনীত হই যাতে পাহাড় ও সমতলের অধিকার নিশ্চিত হবে।
দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার রাঙামাটি জেলা এনসিপির শহরের বনরূপার পুলিশ এলাকায় পথ সভায় তিনি এসব কথা বলেন।
রোববার দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে সড়ক পথে গাড়ী বহর নিয়ে এনসিপির নেতৃবন্দ রাঙামাটি শহরে পৌছান। জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এনসিপির নেতৃবৃন্দকে স্বাগত জানান রাঙামাটি জেলা এনসিপির নেতৃবৃন্দ। পরে সেখান থেকে একটি পথ যাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপায় গিয়ে শেষ হয়। সেখানে পুলিশ বক্সের পাশে সভা মঞ্চে বক্তব্যে এনসিপির নেতারা। এসময় বক্তব্যে দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ডা. তাজনিন জারা। স্বাগত বক্তব্যে দেন এনসিপির রাঙামাটি জেললার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। এতে উপস্থিত ছিলেন এনসিপির নেতা নাছির উদ্দীন পাটোয়ারী,এস এম সুজা উদ্দিন,রুবাইয়া শ্রেষ্ট্রা তংচংগ্যা প্রমুখ। নেতৃবৃন্দ প্রায় আধা ঘন্টা বক্তব্যে দিয়ে চট্টগ্রাম উদ্দেশ্য চলে যান। এ পথ যাত্রাকে কেন্দ্র করে রাঙামাটি শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিশেষ করে যে স্থানে পথ সভা করার কথা রয়েছে সেখানে সেনাবাহিনী ছাড়াও পুলিশ, এপিবিএনের অতিরিক্ত আর্মস পুলিশ মোতায়নে করা হয়েছে। এর আগে এনসিপির নেতৃবৃন্দ রাঙামাটি শহরে পৌছার আগে কাউখালী উপজেলার বেতবুনিয়া,ঘাগড়া ও রাঙ্গুনীয়ার রানীরহাট বাজার এলাকায় পথ সভায় বক্তব্য দেন।
নাহিদ ইসলাম আরো বলেন, রাঙামাটির নেতা এমএন লারমা ৭২ সংবিধান বিরোধিতা করেছিলেন। আমরা চায় যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি তৈরি করবো। যেখানে আপনার অধিকারও থাকবে আমার অধিকারও থাকবে। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন নানা অশান্তি জিইয়ে রেখে একটি পক্ষ বার বার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আমরা এই পক্ষকে আর সুবিধা নিতে দেবো না।
তিনি বলেন, আমরা নিজেরা বা কোন সম্প্রদায়ের মধ্যে কোন সমস্যা থাকলে তা আমরা নিজেরাই বসে সমাধান করবো। এনসিপি জাতীয় সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখন্ডতায় প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সব বিভাজন দূর করে আলাপ-আলোচনার মাধ্যমে সবার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা হবে।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অতীতে পার্বত্যাঞ্চলের বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দেওয়া অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, মুজিববাদী সংবিধানে জাতিসত্তার স্বীকৃতি না দিয়ে সবাইকে জোর করে বাঙালি করা হয়েছিল। এনসিপি সেই ব্যবস্থা দূর করতে চায়। বর্তমানে দেশে বিচার ও সংষ্কার শেষ করে পরবর্তী বাংলাদেশ গঠন করতে হবে। তিনি বলেছেন পাহাড় থেকে সমতলে সবজায়গায় ভুলভ্রান্তির উর্ধে থেকে এ এলাকায় বসবাসরত বিভিন্ন জাতী গোষ্ঠীর উন্নয়নে কাজ করতে হবে।
এনসিপির উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের কোন অপরাধী,দূর্নীতিবাজদের পানিসমেন্ট পোষ্টিং পার্বত্যঞ্চল বা উত্তরাঞ্চল,দক্ষিনাঞ্চল এটা অপরাধীর শাস্তি হতে পারেনা। যে দূর্নীতিবাজ তার বিচার নিশ্চিত করতে হবে। পার্বত্য এলাকায় কোন চাদাবাজ ধান্ধাবাজদের জায়গা হবেনা। আমাদের কথায় কোন প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকলে তা আমরা সংশোধন করে নিবো। এখানের মানুষের অধিকার প্রতিষ্টা এবং জীববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ