• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ আঃলীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2025   Monday

রাঙামাটির বাঘাইছড়িতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পৌরসভার সেবক মেয়র জমির উদ্দিনসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: হাসান আলীর ছেলে মো. হাবিবুর রহমান বাদী হয়ে রোববার বাঘাইছড়ি থানায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ২৬ আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা সদর মাঠে বিএনপির সমাবেশ চলাকালে আসামিরা পরিকল্পিতভাবে হামলা চালায়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হলে প্রধান আসামির নির্দেশে দলবদ্ধ হয়ে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। এ সময় বাদীসহ দলীয় নেতাকর্মীদের গুরুতর জখম করা হয়। এছাড়া হামলার সময় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদী আরও অভিযোগ করেন, হামলার সময় আসামিরা হুমকি দেয়, ভবিষ্যতে বিএনপির কোনো সমাবেশ করার চেষ্টা করলে নেতাকর্মীদের হত্যা করা হবে। হামলার পর আহত নেতাকর্মীরা বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। স্বৈরাচারী সরকারের দোসর থাকায় তৎকালীন সময়ে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে ন্যায়বিচার পাওয়ার আশায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন আল মামুন, আমতলী ইউপির সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরীসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে আরও রয়েছেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন আল মামুন, আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলী হোসেন, কামাল হোসেন, ইকবাল হোসেন, হারুন, আব্দুল গফুর সুবেল, মামুনুর রশিদ, শামীম, ইয়াছিন রানা, তরিকুল ইসলাম সোহেল, ইমরান হোসেন, ইউনুছ আলী, আনোয়ার হোসেন বাপ্পী, আজগর আলী, আব্দুল জলিল ফাহিম, ইমরুজ তামিম জিসান, সাইফুল ইসলাম খান, নাছির উদ্দিন, শহিদুল ইসলাম মিঠুসহ অজ্ঞাতনামা আরো অনেকেই।

বাঘাইছড়ি থানার ‍ওসি হুমায়ন কবির জানান, মামলাটি রুজু করা হয়। ইতোমধ্যে  আসামিদের মধ্যে  থেকে আসামি তরিকুল ইসলাম সোহেলকে  গ্রেফতার করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো হয়েছে।

--হিলবিডি/সম্পাদনা/সিআর. 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ