• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাউখালীতে সেনা অভিযানে পিস্তল ও গোলাবারুদসহ বিপুল পরিমাণের সরঞ্জাম উদ্ধার

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2025   Friday

রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় শুক্রবার সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর গোপণ আস্তান থেকে একটি পিস্তল, তাজাগুলিসহ বিপুল পরিমাণের সরঞ্জামাদি উদ্ধার করেছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে রাঙামাটি সদর সেনা জোন হল রুমে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে। এতে প্রেস ব্রিফিং করেন রাঙামাটি সেনা রিজিয়নের মেজর তাজদিক বিন নজরুল। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন অধিনায়ক লেঃকর্নেল মোহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী ও রাঙামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল ইসলাম।

প্রেস ব্রিফিং এ বলা হয়, গোপণ সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরের দিকে সেনাবাহিনীর সদস্যরা কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় ইউপিডিএফের আস্তানায় অভিযান চালায়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তল্লাশী চালিয়ে আস্তানা থেকে একটি পিস্তল, ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি আধুনিক বাইনোকুলার, বেশ কয়েকটি ওয়াকি-টকি সেট, একটি কম্পিউটারের হার্ডডিস্ক,বেশ কিছু মোবাইল সেট, সেনাবাহিনীর সৃদশ ইউনিফর্ম,চাঁদা আদায়ের রশিদ বই, গুরুত্বপুর্ন নথিপত্র ও বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রেস ব্রিফিং এ দাবী করা হয়, সেনাবহিনীর অভিযানকালে এলাকায় অস্থিতিশীল সৃষ্টি করতে ইউপিডিএফ কিছু সংখ্যক পাহাড়ি মহিলাকে দিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বাঁধা দেয় এবং আটককৃত গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

প্রেস ব্রিফিং এ রাঙামাটি সেনা রিজিয়নের কর্মকর্তা মেজর তাজদিক বিন নজরুল জানান, পাহাড়ে শান্তি বিনষ্টকারী ও সার্বভৌত্বের হুমকি প্রদানকারী সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে এ সেনা অভিযান অব্যাহত থাকবে।

রাঙামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল ইসলাম জানান, উদ্ধারকৃত এসব সরঞ্জামাদি বিষয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক মামুনি মারমার সই করা বিভিন্ন গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কাউখালি উপজেলা শাখার সভাপতি শান্তনা চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন কাউখালি উপজেলা শাখার সভাপতি রত্না চাকমা ডেবাছড়ি গ্রামে তিন নিরীহ গ্রামবাসীর বাড়িতে নিরাপত্তা বাহিনীর তল্লাশীকালে নারীদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অস্ত্র-গোলাবারুদের উদ্ধারের ঘটনা মিথ্যা নাটক বলে দাবী করেছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ