• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানে পুলিশ, বিএনপি-আ.লীগ ব্যাপক সংঘর্ষে পৌর মেয়রসহ ১৬ জন আহত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2015   Monday

বান্দরবানে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে ডিবি পুলিশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য কাজী মজিবুর রহমানসহ উভয় দলের অন্তঃত ১৬ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনার জন্য উভয় দলের নেতাকর্মীরা একে অপরকে দায়ী করছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে বিএনপির নেতা কর্মীরা বাজার এলাকার নিজ কার্য্যালয় থেকে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ এতে বাঁধা দেয়। এসময়  শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে দিক থেকে আওয়ামীলীগ ও একটি মিছিল বের করলে উভয় দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। উভয় দলের নেতা কর্মীদের মধ্যে ইট পাটকেল ও লাঠি নিয়ে সংঘর্ষ চলাকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান, বিএনপি নেতা ও বান্দরবানের পৌর মেয়র জাবেদ রেজা ও ২ডিবি পুলিশসহ অন্তঃত ১৬ জন আহত হন।

ঘটনার পর বিক্ষুদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীরা বিএনপির অফিস, ব্যাবসা প্রতিষ্ঠান ও বিএনপি নেতা পরিচালিত স্থানীয় দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকা অফিসেও  ভাঙচুর চালায়। এসময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে বান্দরবান শহরে দোকান পাট বন্ধ হয়ে যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানান, বিএনপির নেতা কর্মীরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় আওয়ামীলীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। অন্যদিকে আওয়ামীলীগের নেতা শফিকুর রহমান জানান, আওয়ামীলীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র রক্ষা দিবস পালন করছিল। এসময় বিএনপির মিছিল থেকে ইট পাটকেল নিক্ষেপ করলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবুর রহমান আহত হন। এতে নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবক‘টি গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ