• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে ভূমিহীন ৬২৩টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2021   Monday

মুজিববর্ষ উপলক্ষে রাঙামাটির ১০ উপজেলায় ভুমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান দ্বিতীয় পর্যায়ে ৬২৩টি গৃহহীন ও ভুমিহীনদের মাঝে গৃহের চাবি হন্তান্তর করা হয়েছে।

 

রোববার সারাদেশে ন্যায় গৃহহীনদের এই গৃহ প্রদান কার্যক্রমের ভিডিওকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


উদ্বোধনের পর পর রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত গৃহহীনদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠাানে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি তুলে দেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।


এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, সাবেক মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান প্রমুখ।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকার মতো রাঙামাটির ১০ উপজেলায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মান করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাঙামাটি সদর উপজেলায় ১৫৬টি, কাপ্তাই উপজেলায় ৩৫টি, রাজস্থলি উপজেলায় ১৭৭ টি, বাঘাইছড়ি উপজেলায় ৪৫টি, লংগদু উপজেলায় ৯১টি, নানিয়ারচর উপজেলায় ৩টি, জুরাছরি উপজেলায় ১০টি, বিলাইছড়িতে ৩৭টি এবং কাউখালীতে ৬৯টি।
--হিলবিডি/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ