• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে বাংলাদেশ নারী প্রগতি সংঘের শেয়ারিং মিটিং

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2021   Sunday

রোবববার রাঙামাটিতে ‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য এবং আমাদের ভবিষ্যত শ্লোগানে প্রোগ্রেস এন্ড এক্সপ্রিয়েন্স শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 

 ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় স্থানীয় বেসরকারী সংস্থা প্রগ্রেসিভ, টংগ্যা, ওয়েভ ও হিল ফাওয়ারের বাস্তবায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভা কক্ষে মিটিং এ প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রজেক্ট ম্যানেজার সঞ্জয় মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিতীশ চাকমা, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ আনোয়ারুল আজিম, টংগ্যা-র নির্বাহী পরিচালক ডাঃ পরশ খীসা, প্রগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, ওয়েভ এর নির্বাহী পরিচালক নাইপ্রু মেরী, হিল ফাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক প্রীতি রঞ্জন তঞ্চঙ্গ্যা প্রমুখ। এসময়  এনজিওসমূহের কর্মকর্তা ও প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও কিশোরী কাবের সদস্যরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি  স্থানীয় বেসরকারী সংস্থাসমূহের বিভিন্ন কর্মকান্ডের গ্যালারী পরিদর্শন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অংসুইপ্রু চৌধুরী বলেন, প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া নারীদেরকে প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দিয়ে পারিবারিক ও সামাজিকভাবে নিরাপদে বেড়ে উঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। বয়ঃসন্ধিকালে কুসংস্কার পরিহার করে বিজ্ঞানসম্মত উপায়ে শারিরিক পরিবর্তনের বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। যাতে নারীরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে এই বিষয়ে সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি কিশোরী কাবের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এবং অবকাঠামো উন্নয়নে  সহযোগিতা আশ্বাস প্রদান করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ