• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

অচিরেই পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের কার্যক্রম শুরু-ভূমি কমিশন চেয়ারম্যান

ষ্টাফ রিপোট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2022   Monday

পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান  ও অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক বলেছেন,পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশনের কাজ অচিরেই শুরু হবে।

 

তিনি বলেন মহামারী করোনা পরিস্থিতির কারনে বিগত ২ বছর ভূমি কমিশনের কাজের অগ্রগতি না হলেও বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়াতে ভূমি নিষ্পত্তি কমিশনের সকল সদসস্যদেনরসাথে আলাপ করে  ভূমি কমিশনের  কাজ আবারো শুরুর উদ্যোগ নেয়া হচ্ছে। আশাকরছি খুব সহসাই এর কাজ কার্যক্রম শুরু করা হবে। 


সোমবার দুপুরে রাঙামাটি সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

পার্বত্য বান্দরবান সফর শেষে  সোমবার কমিশন চেয়ারম্যান রাঙামাটিতে পৌছান। তবে কমিশনের কোন বৈঠক হয়নি।  তবে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি কমিশনের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।



পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান আরো বলেন,রাঙামাটিতে পৌছার তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লরমা ওরফে সন্তু লারমার সাথে ফোনে যোগাযোগ করেছেন। সন্তু লারমা বর্তমানে অসুস্থ থাকায় আনুষ্ঠানিক আলাপ হয়নি। তবে সন্তু লারমাও
পরবর্তী কার্যক্রমের বিষয়ে আন্তরিক। একই সাথে চাকমা সার্কেল চীফ ব্যরিস্টার দেবাশীষ রায়সহ খাগড়াছড়ির নেতৃবৃন্দের সাথেও কথা  হয়েছে বলে  বলে তিনি সাংবাদিকদের জানান।

 

কমিশন চেয়ারম্যান বলেন, রোববার বান্দরবান জেলায় এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যানসহ ভূমি কমিশনের সাথে সংশ্লিষ্টদের সাথে পরবর্তী কার্যক্রম শুরুর বিষয়ে আলাপ করেছেন, সেখানে সবার ইতিবাচক সমর্থন পাওয়া গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ