দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বিলাইছড়ি জোনের (২৯ বীর) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি।
সোমবার (২০ অক্টোবর) মহাষ্টমীর দিন রাতে তিনি পরিবারসহ এই দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান। এসময় তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নিকট উপহারস্বরুপ একটি কেক তুলে দেন।
পরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমাণ গনি, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম ফকির, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, পূজা উদযাপন কমিটির সভাপতি রুবেল দাস এবং বিলাইছড়ি বাজার সার্বজনীন করুণাময়ী কালী মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রদীপ দাস প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুপন কান্তি দে। এছাড়াও উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের (২৯ বীর) সহ-অধিনায়ক মোহাম্মদ ফখরুল আবেদীন, পিএসসি,মেজর সাকিব হাসান, লেফটেন্যান্ট রাইদ মাহমুদ আদিল, ক্যাপ্টেন খালিদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ, ২নং কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মার্মা রাসেল প্রমূখ। পরে এক সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.