• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকটসহ নানান সমস্যায় জর্জরিত

বিশেষ প্রতিনিধি,কাউখালী থেকে ফিরে : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2016   Saturday

রাঙামাটির কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। একদিকে চিকিৎসক সংকট অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোসহ নানান সংকটে ভরপুর। ফলে উপজেলাবাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।


জানা গেছে, ১৯৭৯-৮০ সালের দিকে রাঙামাটির কাউখালী উপজেলা সদরে মোট ৬ একর জমির উপর ১০ শষ্যা বিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি স্থাপিত হয়। এ উপজেলায় ৪টি ইউনিয়নে প্রায় নারী-শিশু ও পুরুষ মিলে প্রায় ৬০হাজার লোকজনের বসবাস রয়েছে। এছাড়া এ স্বাস্থ্য কমপ্লেক্স-এ সীমানা দেয়াল থাকলেও তা ভেঙ্গে গেছে। ফলে সীমানা প্রাচীর না থাকায় অরিক্ষত হয়ে পড়েছে কমপ্লেক্সেটি । ইতোমধ্যে কমপ্লেক্সে জমির কিছু অংশ দখল হয়ে গেছে অভিযোগ পাওয়া গেছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ কাউখারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫টি বিভাগ রয়েছে। এগুলো হল স্বাস্থ্য পরিদর্শক শাখা, বহির বিভাগ, অন্তঃবিভাগ, ল্যাবব্রোটরি ও স্টোর রুম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্গানোগ্রাম অনুযায়ী কনসালটেন্ট, গাইনী, মেডিসিন, সার্জারী, এ্যানেস্টিসিয়াসহ ১৩ জন চিকিৎসক থাকা থাকলেও কাগজে কলমে নিয়োগ দেওয়া হয়েছে ৮জন। এ ৮ জন চিকিৎসকের মধ্যে বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা পদে মাত্র ১জন চিকিৎসক কর্মরত রয়েছেন। বাকী ৭জন চিকিৎসকের মধ্যে ৫জন চিকিৎসক রাঙামাটি ও চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং রাঙামাটি জেনারেল হাসপাতালে ১ জন চিকিৎসক প্রেষনে, শিক্ষা ছুটিতে ১জন চিকিৎসক এবং অপর ১জন চিকিৎসক দীর্ঘ দিন ধরে ছূটিতে রয়েছেন। এছাড়া ৪ জন স্বাস্থ্য সহকারীর(মেডিকেল এ্যাসিসটেন্ট) মধ্যে মাত্র ১জনই কর্মরত রয়েছেন। এছাড়া নার্স, ল্যাব টেকনেশিয়ানসহ বিভিন্ন পদে লোকবল অপ্রতুল রয়েছে।


সম্প্রতি সেমিপাকা এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুরদুরান্ত থেকে আসা অনেক নারী ও শিশু চিকিৎসা নিতে আসলেও চিকিৎসক না থাকায় ফিরে যাচ্ছেন। কমপ্লেক্সের সমস্ত আউট ডোরে ঝুলছে তালা। কমপ্লেক্সের ভেতরে গিয়ে নারী ও শিশু ওয়ার্ডে রোগী দেখা মিলেও ওয়ার্ডে অপরিস্কার এবং টয়লেটের দরজা ভাঙ্গা ও দুরগন্ধে ভরা। আবার পুরুষ ওয়ার্ডে কোন রোগীরও দেখা মিলেনি। কমপ্লেক্সটি স্থাপনের পর এখনো সংস্কার না করায় কয়েকটি অংশে ভেঙ্গে পড়েছে।


এলাকার লোকজন ও রোগীরা দীর্ঘ দিন ধরে এ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসক ও পর্যাপ্ত ঔষধ না থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কাউখালীবাসী দীর্ঘ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসকের উপস্থিতি দাবী জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোন কথা কর্ণপাত করেনি। এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকের দুরের কথা মাত্র ১ জন স্বাস্থ্য সহকারী (আনন্দ বাবু) দিয়ে পরিচালনা করা হচ্ছে। এই স্বাস্থ্য সহকারী চিকিৎসক হলেও তিনি আর স্বাস্থ্য সহকারী হলেও তিনি।

 

এলাকাবাসীরা আরো জানান, কাউখালীতে একটা কথা প্রচলন হয়ে গেছে যে এ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্ব রোগের ঔষধ হিসেবে প্যারাসিটামল সিরাপ রোগীদের দেওয়া হয়ে থাকে। এলাকাবাসী অবিলম্বে এ স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দিয়ে এলাকার লোকজনের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবী জানিয়েছেন।


জেলা সিভিল সার্জন ডা.স্নেহ কান্তি চাকমা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৮জন চিকিৎসকের মধ্যে মাত্র ১জন চিকিৎসক(উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) রয়েছেন জানিয়ে বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক যে নেই তা সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক সভায় অবহিত করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রনালয়ে ফ্যাক্স ও চিঠির মাধ্যমে এ বিষয়টি অবহিত করা হয়েছে। জরুরী ভিত্তিতে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে আশ্বাস পাওয়া গেছে। আশাকরি দু`এক দিনের মধ্যে চিকিৎসক নিয়োগ দেওয়া  সম্ভব হবে।

 

তিনি আরো বলেন, এমনিতে রাঙামাটি জেলায় ১৭৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে চিকিৎসক রয়েছেন মাত্র ৭২ জন। ৭২ জন চিকিৎসক দিয়ে এ বড় জেলায় চিকিৎসা সেবা দেওয়া কঠিন। তারপরও চিকিৎসকরা কঠোর পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ