• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

ছুটিতে পর্যটকদের বরনে প্রস্তুুত রাঙামাটি পর্যটন

বিশেষ বিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2014   Sunday

 

 

 

পর্যটকদের বরণ করতে প্রস্তুত পর্যটন শহর রাঙামাটি। এবার ঈদ ও দূর্গা পূজার দীর্ঘ লম্বা ছূটি থাকলেও শহরের হোটেল-মোটেল ও গেস্ট হাউসগুলাতে পর্যটকরা আশানরুপ বুকিং দেয়নি বলে ব্যবসার সাথে সংশ্লিষ্ট জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়,পবিত্র ঈদ-উল-আযহা ও শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমন পিপাসু পর্যটকরা ইটপাথুরের শহর ও যান্ত্রিকতার ক্লান্তি দূর করতে প্রতি বছর প্রকৃতির রাণী রাঙামাটির অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসেন। এ বছর ঈদ ও দূর্গা পূজার দীর্ঘ লম্বা ছুটি হওয়ায় এবং রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবার পর্যটকদের রাঙামাটি হোটেল-মোটেল ও গেষ্ট হাউসগুলো বুকিং শতভাগ হবে। কিন্তু হোটেল-মোটেলগুলোতে আশানরুপ বুকিং দেয়নি পর্যটকরা। তবে একমাত্র রাঙামাটি সরকারী পর্যটন মোটেলে আগামী ৭ অক্টোবর থেকে এক সপ্তাহ ধরে শত ভাগ বুকড রয়েছে। এছাড়া বেসরকারী হোটেলগুলোতে আগামী ৮ ও ৯ অক্টোবর দুদিনের মাত্র ৫০ শতাংশ বুকড থাকলেও অন্যান্য দিনে তেমন একটা আশানুরুপ বুকিং নেই। বেসকারী হোটেল ব্যবসার সংশ্লিষ্টতদের মতে, রাঙামাটিতে যে পর্যটক বেড়াতে আসে তিনি আর দ্বিতীয়বারের মত রাঙামাটিতে বেড়াতে আসতে চান না। কারণ রাঙামাটি পর্যটনের নতুন কোন পর্যটন স্পট থেকে অবকাঠামো গড়ে উঠেনি এখনো। সে জন্য পর্যটকের সংখ্যা কমে যাচ্ছে। রাঙামাটি পর্যটনের আকর্যনীয় স্পটের মধ্যে রয়েছে,পর্যটনের ঝুলন্ত সেতু, শুভলং এর মনোমুগ্ধকর ঝর্ণা, রাজ বন বিহার,জেলা প্রশাসনের বাংলো, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি সৌধ, বালুখালী কৃষি খামার, টুক টুক ইকোভিলেজ,সাংপাং রেস্টুরেন্ট এবং আদিবাসী শান্ত সবুজ গ্রাম ও তাদের জীবনযাত্রা। এছাড়াও রয়েছে কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠা আকর্যনীয় পর্যটন স্পট, কাপ্তাই জল বিদ্যূৎ উৎপাদন কেন্দ্র, কর্ণফূলী পেপার মিলস্ ও কাপ্তাই জাতীয় উদ্যোন। গ্রীন ক্যাসেলের ব্যবস্থাপক গৌতম দাশ জানান, ঈদ কিংবা দূর্গা পূজার ছূটিতে অন্যান্য বছরের তুলনায় এ বছর হোটেলের বুকিং আশানুরুপ নয়। শুধুমাত্র ৮ ও ৯ অক্টোবার শতকরা ৫০ শতাংশের অধিক বুকিং থাকলে বাকী দিনগুলোতে বুকিং নেই বললেই চলে। তার মতে, রাঙামাটি পর্যটনে নতুন নতুন স্পট থেকে অবকাঠামো গড়ে না উঠায় পর্যটকরা আগ্রহী হয়ে উঠছেন না। হোটেল সুপিয়া সিইও সাইফুল ইসলাম(মুন্না) জানান, এবারের ঈদে শতকরা ৫০ ভাগ রুম বকুড হয়েছে। তবে এবারের ঈদ ও দুর্গা পূজা উপলক্ষে লম্বা ছুটি থাকলেও রাঙামাটি পর্যটকদের হোটেলের রুম বুকিং আশানুরুপ না। রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা ঈদ ও দূর্গার লম্বা ছুটিতে পর্যটকদের বরন করতে রাঙামাটি সরকারী পর্যটন মোটেল সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তার পর্যটন মোটেলে ইতোমধ্যে আগামী ৭ অক্টোবর থেকে সকল রুম আগেভাগে বুকড হয়েছে। এবার লম্বা ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের ঢল নামবে বলে তিনি আশাবাদী। তিনি আরও জানান, ইতোমধ্যে ৮কোটি ৬০ লক্ষ টাকার ব্যয়ে নির্মিত ও মনোরম পরিবেশে রাঙামাটিতে তিন তারকা মানের আধুনিকমানের নতুন পর্যটন মোটেল ভবন চালু হয়েছে। নতুন এ মোটেলে পর্যটদের যাবতীয় সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ