• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে করোনা সনাক্ত নেই তবে হোম কোয়ারেন্টাইনের বৃদ্ধি পাচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2020   Sunday

রাঙামাটি জেলায় এখনো পর্যন্ত  কোনো করানো আক্রান্ত  ব্যক্তি সনাক্ত হয়নি। তবে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।

 

জানা  যায়, দেশের অন্যান্য  জেলায় করোনা ভাইরাস আক্রান্ত  ব্যক্তি সনাক্ত হয়েছে। তবে  পার্বত্য রাঙামাটি ও  খগড়াছড়ি জেলায় এখনো কোন করোনা আক্রান্ত ব্যক্তির খোজ মিলেনি। এ পর্ষন্ত রাঙামাটি জেলা থেকে  ১৮৬ জনের নমুনা সঙগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ল্যাবে পাঠানো হয়েছে। তার মধ্যে ১০৬ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে। বাকি ৮০ জনের নমুনার রিপোর্ট এখনো আসেনি। অপরদিকে রাঙামাটি জেলায় ১ হাজার ৬৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে  রাখা হয়েছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে রাখা হয়েছে ৪৫০ জনকে। জেলা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছাড়পত্র পেয়েছেন হয়েছে ৩৫১ জন।

 

রাঙামাটি জেলায় করোনার দায়িত্বপ্রাপ্ত ফোকার পার্সন ডাঃ মোঃ মোস্তফা কামাল জানান, রাঙামাটিতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ২০৫ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে রয়েছেন ৪৫০। রোববার পর্ষন্ত কোয়ারেন্টাইনে থাকা ৩৫১ জন ছাড়পত্র  পেয়ে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩০৪ জন। তবে আইসোলেশনে ওয়ার্ডে কোন রোগী এখনো পর্যন্ত নেই।

 

রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, চট্টগ্রামের ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) ১৮৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ১০৬ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে। বাকি ৮০ জনের নমুনার রিপোর্ট এখনো আসেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ