• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে নতুন করে আক্রান্ত ২৫ জন,মোট আক্রান্ত ২০৮ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2020   Tuesday

রাঙাামাটিতে গেল ২৪ ঘন্টার মধ্যে আরো ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২০৮ জনের।


অপরদিকে, দশ উপজেলার মধ্যে করোনা মুক্ত একমাত্র বরকল উপজেলায় ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, গেল সোমবার রাতে সিভাসু থেকে ৫৮ টি রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ২৫ জন। এর মধ্যে রাঙামাটি সদরের ২৩ জন, বরকল উপজেলায় ১ জন, কাউখালী উপজেলায় ১ জন রয়েছেন।


রাঙামাটি সদরের আক্রান্তরা হলেন পুরাতন পুলিশ লাইনের ৯ জন পুলিশ সদস্য, কাঠালতলীর ১ জন, ২ জন হ্যাপীর মোড় এলাকায়, ফিশারী ঘাট এলাকায় ১ জন, সদর পুলিশ ফাঁড়ির ২ জন, ইসলামী ব্যাংকের ২ জন, পুলিশ সুপার কার্যালয়ের ১ জন, মাষ্টার কলোনীর ১ জন, লেকার্স পাবলিক স্কুল এলকায় ১ জন এবং স্বর্ণটিলার ২ জন বাসিন্দা রয়েছেন।


জানা গেছে,আক্রান্তদের মধ্যে গেল সোমবার আরো ৪ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে রাঙামাটি সদরের ৩ জন এবং লংগদু উপজেলার ১ জন বাসিন্দা রয়েছেন। বর্তমানে মোট সুস্থ হয়েছেন ৮৫ জন। এ পর্যন্ত করোনা উপস্বর্গ নিয়ে মারা গেছে ৬ জন।


আরো জানা যায়, রাঙামাটি জেলায় মোট কোয়ারেন্টাইনে রয়েছেন ৩১৫৫ জনকে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৯৪ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৬১ জন। কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছেন ৩৯৭৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৮১ জন। রাঙামাটি থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ১৮১৩ জনের। তার মধ্যে ১৬৪৫ জনের নমুনা হাতে পাওয়া গেছে। রিপোর্ট বাকী রয়েছে ১৬৮ জনের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ