• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ভ্রাতৃঘাতি সংঘাতে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে পানছড়িতে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2020   Thursday

জেএসএস-এর প্রতি ভ্রাতৃঘাতি সংঘাতে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়িতে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি’র উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পানছড়ি ভ্রাতিঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমা। কমিটির সদস্য সঞ্চয় চাকমা`র সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, সাবেক ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও নারী মেম্বার সুশীলা চাকমা প্রমুখ। সমাবেশে উপস্থিত জনতা হাত উঁচিয়ে ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির উত্থাপিত দাবি ও আহ্বানের প্রতি সমর্থন জানান।

 

বক্তারা বলেন, আমরা পানছড়ি উপজেলার জনগণ শান্তিপ্রিয়, তবে আমরা নিজের জাতীয় অস্তিত্ব ও অধিকারের জন্য সংগ্রাম করতে সব সময় প্রস্তুত। আমরা জুম্মদের মধ্যে ঐক্য চাই, ভ্রাতৃঘাতি সংঘাত চাই না।  গেল ২২ থেকে ২৩ বছর ধরে চলা সংঘাতে আমরা জাতির অনেক শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি। সে কারণে ইউপিডিএফ ও জেএসএস—এর মধ্যে ২০১৮ সালে সমঝোতা হয়েছে শুনে আমরা অত্যন্ত খুশী হয়েছি। আমরা মনে করি এই সমঝোতা দুই পার্টির উচ্চ নেতৃত্বের রাজনৈতিক দূরদর্শীতা ও প্রজ্ঞার পরিচায়ক। আমরা এই সমঝোতাকে সর্বান্তকরণে সমর্থন করি ও স্বাগত জানাই। কারণ এই সমঝোতা জুম্ম জাতির জন্য এক মহা আশির্বাদ ও সবার জন্য মঙ্গলজনক। উক্ত সমঝোতা না হলে হয়তো এতদিন আরও অনেক প্রাণ অকালে ঝড়ে যেতো, অনেক মায়ের কোল খালি হতো, অনেক জুম্ম নারী বিধবা হতো, অনেক নিষ্পাপ শিশু পিতৃহীন হতো। আর পুরো জুম্ম সমাজ হতো বিধ্বস্ত, পঙ্গু।

 

বক্তারা আরো বলেন, যেখানে সকল জুম্ম পার্টিগুলো একজোট হয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করার কথা, সেখানে তাদের মধ্যে হানাহানি কখনো কাম্য নয়। এতে জুম্মদের ক্ষতি ছাড়া লাভ হয় না। শাসকগোষ্ঠী চায় আমরা জুম্মরা খুনোখুনি করে, ভ্রাতৃঘাতি সংঘাত করে নিজেরাই শেষ হয়ে যাই, ধ্বংস হয়ে যাই। সেই জন্য তারা নানা ষড়যন্ত্র করে, নানা ফাঁদ পাতে। আমরা শাসকগোষ্ঠীর সেই ফাঁদে পা না দেয়ার জন্য সকল জুম্ম দলকে আহ্বান জানাচ্ছি।

 

“ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি” গঠনের বিষয়ে তারা বলেন, আমরা স্পষ্ট দেখতে পাই, গত ২২/২৩ বছর ধরে ভ্রাতৃঘাতি সংঘাতে জর্জরিত হয়ে আমাদের জুম্ম জাতি আজ চরম সংকটে পতিত হয়েছে। এ অবস্থায় আমরা আর চুপ করে বসে থাকতে পারি না। আমরা আর চাই না এই সংঘাতের কারণে জাতিগতভাবে, পারিবারিকভাবে ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হই।

--প্রেস বিজ্ঞপ্তি।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ