• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সাংবাদিকরা নীতি নৈতিকতা যেমন মেনে চলবে, আবার তাদের অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2020   Wednesday

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিল আইন, সাংবাদিকতার আচরণবিধি ও তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে মঙ্গলবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানের জেলা সদর ও বিভিন্ন উপজেলায় কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

 

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের মানবিক বিবেক নিয়ে কাজ করতে হবে। দেশের বিভিন্ন প্রান্তের খবর তুলে ধরে সাংবাদিকরা যেমন দেশের ও জনগণের সেবা করবে, তেমনি সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। প্রত্যেক সাংবাদিককে নীতি নৈতিকতার মধ্যে চলতে হবে এবং অপসাংবাদিকতা পরিহার করতে হবে।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এ ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেন। কর্মশালা শেষে অংশ গ্রহনকারীদের সনদ পত্র বিতরন করেন প্রধান অতিথি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ