• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2020   Monday

রাঙামাটির বরকল উপজেলায় আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমাকে একটি কুচক্রীমহল রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরকল উপজেলা এলাকাবাসী।

 

সোমবার বরকল উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শামসুল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক দোলন দাশ।

 

মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বরকল উপজেলায় আওয়ামীলীগের পক্ষ থেকে যখন সবির কুমার চাকমা এলাকার উন্নয়নে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন একটি স্বার্থন্বেষী মহল ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে এলাকার উন্নয়ন বাধাগ্রস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইসব ষড়যন্ত্রকারীরা চায় না এলাকার উন্নয়ন হোক।

 

তাই তারা সবির চাকমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে বরকল উপজেলা আওয়ামীলীগের কার্যক্রম বাঁধাগ্রস্থ করার ষড়যন্ত্র করে যাচ্ছে। আর এটি তার বিরুদ্ধে স্বার্থন্বেষী মহলের পরিকল্পিত ষড়যন্ত্র। সবির কুমার চাকমাকে সমাজে হেয় প্রতিপন্ন ও ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এহেন অপচেষ্টা করা হয়েছে।

 

বক্তারা আরো বলেন, সবির কুমার চাকমা বরকল উপজেলায় সবার কাছে অতি পরিচিত একজন সমাজ সেবক ও রাজনৈতিক কর্মী। তার কারণে এলাকার উন্নয়নের গতি চলমান রয়েছে। তার এই পরিচ্ছন্নতাকে বিতর্কিত করতে ওই মহলটি সম্পূর্ণ হয়রানিমূলক মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। যা সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিত। তাই এইসব কুচক্রীমহল ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

 

মানববন্ধনে বরকল উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সহ¯্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ