• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আগামী ২৭ নভেম্বর রাঙামাটি রাজবন বিহারে ৪৭তম কঠিন চীবর দান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2020   Monday

রাঙামাটির রাজবন বিহারে আগামী ২৭  নভেম্বর  ৪৭তম কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে সোমবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে সভায় সভাপতিত্বে করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অঞ্জন কুমার দাস, এনএসআই এর সহকারি পরিচালক মোঃ রেজওয়ানুল হক, কোতয়ালী থানার ওসি(তদন্ত) খান নুরুল ইসলাম, ডিজিএফআই এর সিকিউরিটি অফিসার কাজী নাজমুল হোসাইন, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুপতি রঞ্জন চাকমা, পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা,  প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, রাঙ্গামাটির রাজ বনবিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি দীপক খীসা ও সাধারণ সম্পাদক অমিয় খীসা, জেলা রোভার স্কাউটের নুরুল আবছার, রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর বর্তমান সময়ের বাস্তবতায় এবং করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ২৭ নভেম্বর সংক্ষিপ্তাকারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এবছর এ উৎসবের অন্যতম আকর্ষণ বেইন বুনা অনুষ্ঠিত হবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ