• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে
রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2025   Tuesday

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটির সহায়তায় বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গঠন সভার আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে  প্রধান অতিথি  ছিলেন বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি কুসুম চাকমা । স্বাগত বক্তব্য রাখেন সনাকের শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক অঞ্ঞ্জুলিকা খীসা। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, ইয়েস সদস্য ও নবগঠিত অ্যা এসিজির সদস্যরা উপস্থিত ছিলেন।  সভা সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা। 
সভায় ১৫ সদস্যের এসিজি গ্রুপ গঠন করা হয়। গ্রুপের সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে শান্তি বিকাশ চাকমাকে সমন্বয়ক, মানসী চাকমা ও পিপা চাকমাকে সহ-সমন্বয়ক নির্বাচিত করা হয়। নবগঠিত এসিজি সদস্যদের মধ্য থেকে সমন্বয়কারী ও সহ সমন্বয়কারীরা তাদের অনুভুতি প্রকাশ করেন। 
স্বাগত বক্তব্যে অঞ্ঞ্জুলিকা খীসা বলেন, ২০১০ সালে সনাক গঠিত হওয়ার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার, ভূমি ও জলবায়ু অর্থায়নে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছে। গত এপ্রিল ২০২২ সাল থেকে চলমান প্রকল্প পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি একাউন্টেবিলিটি (প্যাকটা) এর আওতায় দুর্নীতিবিরোধী সমাজিক আন্দোলনকে আরো বেগবান করার জন্য বিভিন্ন সেবা প্রতিষ্ঠান ভিত্তিক এসিজি গঠনের মাধ্যমে কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি কুসুম চাকমা বলেন, সনাকের বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন করা হচ্ছে। প্রত্যাশা থাকবে এসিজি সক্রিয় ভুমিকা পালন করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি বাঞ্ছিতা চাকমা বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানে জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করে আসছি। বর্তমানে চলমান প্রকল্প ‘প্যাকটা’ এর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে এসিজি গঠন করে কার্যক্রমকে আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বিদ্যালয়ে এ নতুন এসিজি গ্রুপ গঠন হলো।  এসিজির মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ