• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

টিআইবি’র সহযোগী সংগঠন সনাক রাঙামাটি কমিটির পুর্নগঠন, সভাপতি হিসেবে চাঁদ রায় নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2015   Sunday

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশ(টিআইবি)-এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি রাঙামাটির পুর্নগঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ চাঁদ রায়। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাঞ্ছিতা  চাকমা ও অমলেন্দু হাওলাদার।সচেতন নাগরিক কমিটির রাঙামাটির সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারী টিআইবি-এর রাঙামাটি কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি নিরুপা দেওয়ান। এ সময় সনাক কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন টিআইবি-এর জেলা শাখার ব্যবস্থাপক পুলক রঞ্জন পালিত ও একাউন্টেন্ট ওয়াসিমুর রহমান সাইম চৌধুরী। সভায় উপস্থিত সনাক কমিটি সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটির পুর্নগঠন করা হয়।উল্লেখ্য, সনাক রাঙামাটির কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায়  পুর্নাঙ্গ কমিটি এবং উপ-কমিটির পুণঃবিন্যাস করা হয়।সনাক রাঙামাটির কমিটির উপ-কমিটির হলেন হিসাব ও নিরীক্ষা উপ-কমিটির আহ্বায়ক হলেন শাইনিংহীলের নির্বাহী কর্মকর্তা  মোহম্মদ আলী এবং সদস্য হলেন এ্যাডভোকেট মিহির বরণ চাকমা ও এস.এম মঈন ঊদ্দিন।ক্রয় কমিটিতে আহ্বায়ক হলেন সাসের নির্বাহী পরিচালক ললিত সি. চাকমা এবং সদস্য হলেন মহিলা বিষয়ক সাবেক কর্মকর্তা এঞ্জেলা দেওয়ান ও সাংবাদিক সত্রং চাকমা।শিক্ষা কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ নিরুপা দেওয়ান এবং সদস্য হচ্ছেন চাঁদ রায়, বাঞ্ছিতা চাকমা, কনিকা বড়ুয়া,গৈরিকা চাকমা ও  রণতোষ মল্লিক।স্বাস্থ্য কমিটির আহ্বায়ক হলেন এ্যাডভোকেট মিহির বরণ চাকমা এবং সদস্য হচ্ছেন মোহম্মদ আলী এবং অমলেন্দু হাওলাদার, মোঃ আব্দুল মামুন, ডাঃ রঞ্জিত নাথ, মুজিবুল হক বুলবুল ও মোনঘর অাবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা।স্থানীয় সরকার পরিষদের আহ্বায়ক হলেন সাংবাদিক হরি কিশোর চাকমা এবং সদস্য হচ্ছেন নিরূপা দেওয়ান ও এস.এম মঈন ঊদ্দিন, মিনতি চাকমা,এ্যাডভোকেট রাজীব চাকমা ও বিহারী রঞ্জন চাকমা। তথ্য ও পরামর্শ ডেক্স-এর আহ্বায়ক হলেন এস.এম মঈন ঊদ্দিন এবং সদস্য হচ্ছেন ললিত সি. চাকমা,সত্রং চাকমা, শিশির চাকমা, অরুনেন্দু ত্রিপুরা ও গৌরী হাওলাদার।জেন্ডার বিষয়ক আহ্বায়ক হলেন এ্যডভোকেট সুষ্মিতা চাকমা এবং সদস্য হচ্ছেন অঞ্জুলিকা খীসা,ললিত সি. চাকমা, রাঙামাটির সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, শামীম আরা চাকমা ও বীণা প্রভা চাকমা।আইন বিষয়ক অ্যালাক-এর আহ্বায়ক হলেন এ্যাডভোকেট সুষ্মিতা চাকমা এবং সদস্য হচ্ছেন এ্যাডভোটে মিহির বরণ চাকমা ও এাডভোকেট রাজীব চাকমা।ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট) বিষয়ক আহ্বায়ক হলেন অমলেন্দু হাওলাদার এবং সদস্য হচ্ছেন মোহম্মদ আলী, দয়াল কান্তি চাকমা, দেবব্রত চৌধুরী কুমকুম ও বীণা প্রভা চাকমা।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ