• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাউখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2025   Wednesday

রাঙামাটির কাউখালী উপজেলার বড়তলী পাড়ায় স্ত্রী হত্যার দায়ে উচাইল্যা মারমা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিজ্ঞ আদালত। আনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড ভোগের আদেশ দিয়েছেন আদালত।  বুধবার রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মোঃ আহসান তারেক এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত আসামির নাম উচাইল্যা মারমা। তার বাড়ি কাউখালী উপজেলার বড়তলী পাড়ার চাইথোয়াই অং মারমার ছেলে । ১৫ বছর আগে কাউখালী উপজেলার বড়তলী পাড়ার ও দন্ডপ্রাপ্ত আসামি উচাইল্যা মারমা একই পাড়ার কংহ্লা প্রু মারমার মেয়ে নাইচাইউ মারমার সাথে বিবাহ হয়। তাদের ঘরে দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। একই পাড়ার এক মারমা নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন আসামী উচাইল্যা মারমা। এ নিয়ে ২০০১ সালের ২ জুলাই আসামী উচাইল্যা মারমা ও তার স্ত্রীর নাইচাইউ মারমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হন। এক পর্যায়ে আসামী উচাইল্যা মারমা তার স্ত্রীকে গলায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর হত্যাকাণ্ডের শিকার গৃহবধূর ভাই উষাথোয়াই মারমা বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় আসামী গ্রেপ্তার হলেও ২০১২ সালের ২৯ মার্চ জামিনে কারাগার থেকে বের হন। হত্যাকাণ্ডের ২৫ বছর পর আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মোঃ আহসান তারেক এ মামলার রায় দেন। রায়ে দন্ডবিধির ৩০২ ধারায় আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড ভোগের আদেশ দেন আদালত। তবে দন্ডাদেশপ্রাপ্ত আসামী আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালতে সরকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু বলেন,   বিজ্ঞ আদালত এ মামলায় রায়ে আসামিকে দন্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড ভোগের আদেশ দিয়েছেন আদালত। তবে আসামী পলাতক রয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ