• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

রাঙামাটিতে মহিলা অধিদপ্তরের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2025   Wednesday

বুধবার রাঙামাটিতে মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 
মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন  সনাক রাঙামাটি শাখার সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খীসা, সনাক সদস্য রনজিৎ নাথ ও অঞ্জুলীকা খীসা বক্তব্য  দেন।   
এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খীসা বলেন, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৫-২৬ চক্রে সনাক টিআইবি’র মাধ্যমে চিহ্নিত অযোগ্য উপকারভোগেীদের স্থলে অপেক্ষমান তালিকা থেকে নতুন যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।
 
মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে ১৩ আগস্ট সকালে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা এর সভাপতিত্তে অনুষ্ঠিত মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের সাথে সনাকের অ্যাডভোকেসি সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র আইডি নম্বর ও স্মার্ট কার্ড আইডি নম্বর ভিন্ন হওয়াই এবং পিতা/ অভিভাবকের নাম ভিন্ন ভিন্ন ব্যবহার করায় অনেক সময় অযোগ্য উপকাভোগীদের চিহ্নিত করা সম্ভব হয়না। সনাক- টিআইবি’র মাধ্যমে চিহ্নিত হওয়াই তিনি সন্তোষ প্রকাশ করেন।
 
সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, বিগত চক্রগুলোতে ভিজিডি/ভিডব্লিউবি কর্মসূচি পরিবীক্ষণের ধারাবাহিকতায় টিআইবি’র চলমান প্যাকটা প্রকল্পের আওতায় ২০২৫-২৬ চক্রেও টিআইবি’র উদ্যোগে দেশের ৪৫টি সনাক কর্ম এলাকার অংশ হিসেবে রাঙামাটি সদর উপজেলায় ভিডব্লিউবি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে ভিডব্লিউবি কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সংশ্লিষ্ট নীতিমালার আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভিডব্লিউবির প্রকৃত উপকারভোগী নির্বাচনে সহায়তা করা।  তিনি যথাযথ প্রক্রিয়াই অযোগ্য উপকারভোগীদের বাদ দিয়ে অপেক্ষমান তালিকা থেকে যোগ্য উপকারভোগী তালিকায় অন্তর্ভূক্তির আহ্বান জানান। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ