• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভায় কংজরী চৌধুরী
পাহাড়ের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে পার্বত্য মন্ত্রণালয়ের অধীনে নিতে কাজ করছে সরকার

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2020   Saturday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, তিন পার্বত্য জেলার সব স্থানীয় সরকার কাঠামোকে পার্বত্য মন্ত্রণালয়ের অধীনে নিতে কাজ করছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর পার্বত্যাঞ্চলের ‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত ও জীবনমান উন্নয়নে জননেত্রীর নির্দেশনায় সরকারের সকল মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাধন করছেন।

 

 

তিনি আরো বলেন,পার্বত্য জেলা পরিষদ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় প্রত্যাশিত বরাদ্দ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। একইভাবে পাহাড়ের সকল পৌরসভাগুলোও বরাদ্দ সংকটে জনচাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। গেল সপ্তাহে বান্দরবানে মন্ত্রী বীর বাহাদুর তিন পার্বত্য জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাই চেয়ারম্যানদের এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ন নীতি নির্ধারণী সভা করেছেন।

 

শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি শহরে ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’-এর কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি  এসব কথা বলেন।

 

কেইউজে সভাপতি সাংবাদিক মো: নুরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী। এসময় কেইউজে সহ-সভাপতি সৈকত দেওয়ান ও সা: সম্পাদক কানন আচার্য্য সাংবাদিকদের পেশা ও প্রাতিষ্ঠানিক সমস্যা, চ্যালেঞ্জসহ সার্বিক সীমাবদ্ধতা উত্তরণে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন। পরে প্রধান অতিথির হাতে কেইউজে’র লোগো সম্বলিত টিশার্ট এবং জলরঙে আঁকা একটি পোট্রেট প্রদান করা হয়।

 

খাগড়াছড়ির সাংবাদিকদের সমস্যা সমাধানে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে। এরমধ্যে আগামী ডিসেম্বরের মধ্যেই কেইউজে-এর জন্য সরকারিভাবে ভূমি বরাদ্দ, স্থায়ী কার্যালয় নির্মাণে প্রকল্প গ্রহণ, পেশাদার সাংবাদিকদের জন্য পর্যায়ক্রমে আবাসন নির্মাণ এবং পেশাগত মান উন্নয়নে দেশে ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ অন্যতম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ