• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

রাঙামাটিতে ছাত্রলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

ষ্টাফ রিপোটার,রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2021   Tuesday

রংপুরের পীরগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে  জেলা ছাত্রলীগ।

 

জেলা ছাত্রলীগের উদ্যোগে শত শত ছাত্রলীগ নেতাকর্মীর অংশ গ্রহনে শহরের পৌরসভা চত্ত্বর এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাঁঠালতলী, বনরুপা, হ্যাপির মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

 

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত ‘সম্প্রীতি সমাবেশে’ রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মন্ডলী, সম্পাদক মন্ডলীসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি-সম্পাদক ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশে আব্দুল জব্বার সুজন বলেন, সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সময় চক্রান্ত করে আসছে। রাঙামাটি জেলা ছাত্রলীগ ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাবে। 

 

তিনি আরো বলেন, বাংলাদেশ যখন বিশ্বসভায় একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সে সময়ে একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। সরকার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছে। ইতোমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে। বাকীদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সরকার পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে এবং এই ধরনের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য কিছু ‘কুচক্রী মহল’ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনও ঠাঁই নেই বলে তিনি মন্তব্য করেন।

 

সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন,কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, রংপুরে যে সম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে তা পূর্বপরিকল্পিত। রাজনৈতিক হীন উদ্দেশ্য সাধনের জন্য এ কাজ করা হয়েছে। বাঙালির হাজার বছরের সম্প্রীতির ঐতিহ্য সম্মুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে কোন ষড়যন্ত্রকারীদের ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার নির্দেশনা প্রদান করেন এবং যে কোন মূল্যে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য সকলের প্রতি তিনি
আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ