• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে- দীপংকর তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2021   Monday

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি দলের মধ্যে নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের সাংগঠনিক কাঠামো আরো গতিশীল করতে আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ  করতে হবে।

 

সোমবার রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাউখালী ইপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী কামাল উদ্দিন, সহ-সভাপতি রহুল আমিন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, যুগ্ন সাধারণ সম্পাদক সন্তাষ চাকমা, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রপুরা, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মো: মোহাম্মদ সোলাইমান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবলীগের সহসভাপতি শহিদুজ্জামান মহসিন রোমান প্রমুখ।  সদর উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক সুখময় চাকমা। 

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি আরো বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আজকের এই বর্ধিত সভা।  নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি কেন্দ্রীয় সংসদ ঘোষিত সকল কর্মসূচী সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে।

 

তিনি বলেন, স্বাধীনতার পরাজিত শথ্রু ও  সাম্প্রদায়িক অপশক্তি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সাম্প্রদায়িক  অপশক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে এবং পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে তিনি সজাগ থাকতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ