• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে সাঙ্গ হলো মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলকেলি উৎসব

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2022   Saturday

মারমা স¤প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসবের আয়োজনের মধ্য দিয়ে শনিবার পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু এর শেষ হয়েছে।  


উল্লেখ্য,গেল মঙ্গলবার থেকে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত ১১ ভাষাভাষি ১৫টি ুদ্র ুদ্র জাতিসত্বাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব উৎসব বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু  শুরু হয়।


মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাঙামাটির বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাংগ্রাই জল উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) সভাপতি অংসু প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি বিজিবি`র সদর সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্ণেল মোঃ তরিকুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল বিএম আশিকুর রহমান, আর্মি সিকিউরিটি ইউনিট রাঙামাটি শাখার ডেট কমান্ডার লেঃ কর্ণেল মেছবাহুল আলম সেলিম (পিএসসি), রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) সাধারণ সম্পাদক মউসিং মারমা।স্বাগত বক্তব্যে দেন মারমা সাংস্কৃতিক সংস্থার নেতা এসএম চৌধুরী।

 
আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী মং (ঘণ্টা) বাজিয়ে ও ফিতা কেটে জল উৎসবের উদ্বোধন করেন দীপংকর তালুকদার। এরপর মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা কয়েকটি দলে ভাগ হয়ে একে অপরকে জল ছিটিয়ে জল উৎসবে মেতে ওঠেন। পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পানি খেলা দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর উৎসবস্থলে সমবেত হয়। এ উৎসব দেখতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ উৎসব পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালির মিলন মেলায় পরিণত হয়। আলোচনা সভা শেষে মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) কেন্দ্রীয় কমিটির পক্ষথেকে মারমা সম্প্রদায়ের বিশ^বিদ্যালয পড়–য়া ছাত্রছাত্রীদের মেধা বৃত্তি প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা জনগোষ্ঠী সাংগ্রাই জল উৎসব উদযাপন করে থাকেন। এ উৎসবটি সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে কিছুটা ধর্মীয় অনুভূতিও এর সঙ্গে মিশে রয়েছে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিসত্বাদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ধারা অব্যাহত রেখে মারমা,চাকমা,ত্রিপুরা সম্প্রদায়েরর পঞ্চম শ্রেনী পর্ষন্ত মাতৃভাষা চালুসহ নিজেদের সংস্কৃতি বিকশিত হওয়ার জন্য কার্যক্রমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.





 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ