• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বন্দুকভাঙ্গা বাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2022   Sunday

স্বপ্নের বন্দুকভাঙ্গা’ সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে  ন্দুক ভাঙ্গা ইউনিয়নের বসবাসরত গুনীজন সম্মাননা,কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

‘শিকড়ের টানে,স্বপ্নের খোঁজে’-এ স্লোগানে বুধবার  খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মিলন মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। স্বপ্নের বন্দুকভাঙ্গা’ সংগঠনের আহ্বায়ক বিনয় কুমার চাকমার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা,চট্টগাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা, ৫ নম্বর বন্দুক ভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা, খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বড়ুয়া,আদিবাসী গীনহার্ট কলেজের প্রভাষক ড. অরম কান্তি চাকমা,উদ্যোক্তা তরুন দেওয়ানসহ অন্যান্য প্রমূখ।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনবন্দুক ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতন চাকমা, সাবেক চেয়ারম্যান বরুন কান্তি চাকমা,জুরাছড়ি ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শান্তিময় চাকমা, বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা, নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিময় চাকমা। আলোচনা সভা শেষে রাঙামাটি সদরের ৫নম্বর বন্দুক ভাঙ্গা ইউনিয়নের বসবাসরত ১৭ গুণীজনসহ  কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, বন্দুক ভাঙ্গা ইউনিয়নকে নিয়ে স্বপ্ন দেখে এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ-তরুণী। বর্তমান সামাজিক যোগাযোগ প্রধান মাধ্যম ফেসবুকে খোলা হয়েছে স্বপ্রের বন্দুক ভাঙ্গা নামে একটি ফেসবুক গ্রুপ। এ গ্রুপে বন্দুক ভাঙ্গা ইউনিয়নে বসবাসরত সবাইকে গ্রুপে নেওয়া হয়। গ্রুপে ব্যক্ত করা হয় নিজস্ব মতামত। উদ্যোগ নেয়া হয় বন্দুকভাঙ্গা ইউনিয়ন থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং বন্দুকভাঙ্গার গুনীজনকে সম্মাননা স্মারক প্রদানের। স্বপ্নের বন্দুক ভাঙ্গা ফেসবুক গ্রুপে যোগ হয়েছেন  বন্দুক ভাঙ্গার বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ। গঠিত হয়েছে একটি সুন্দর প্লাটফরম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 




সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ