• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বাঘাইছড়িতে বন্যায়
দুই শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে,পানি বন্দি হয়ে পড়েছেন পাঁচ শতাধিক পরিবার

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022   Monday

গেল কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে  রাঙামাটির জেলার  বাঘাইছড়ি উপজেলার ২২টি এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুু শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ও পাঁচ শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এদিকে, অভিরাম বৃষ্টিপাতের ফলে কাচালং নদীর পানি বেড়ে গিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


জানা গেছে, গেল কয়েক দিনে টানা বৃষ্টিপাতের কারণে ভারতের সীমান্তের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার ২২টি এলাকার নি¤œাাঞ্চল প্লাবিত হয়েছে। দুু শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ও পাঁচ শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এলাকাগুলো বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওর্য়াড, ২ নং ওর্য়াড, ৩ নং ওর্য়াড, ৪ নং ওয়াড, ৬ নং ওর্য়াড, ৭ নং ওর্য়াড,  মারিশ্যা ইউনিয়ন  তুলাবান, আমতলী ইউনিয়ন,সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারের আশপাশের এলাকাসহ   ইত্যাদি। উপজেলার ১৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুুত রাখা হয়েছে। পালিত গবাদি পশু পার্শ্ববর্তী উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।  


 এছাড়া বৃষ্টিপাতর কারণে মারিশ্যা-দীঘিনালা সড়কে কয়েকটি স্থানে মাটি ধসে পড়েছে।  আশ্রয় নেওয়া ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর পাশাপাশি ঔষধ ও পানি বিশুদ্ধ করণ টেবলেট বিতরণ করেছেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন। এছাড়া বাঘাইছড়ি পৌর সভার নব নির্বাচিত পৌর মেয়র জমির হোসেন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে উদ্ধার তৎপরতার জন্য নৌকা ও   ইঞ্জিন চালিত নৌকা  দিয়েছেন। আশ্রয় কেন্দ্র থাকা লোকজনদের নবনির্বাচিত মেয়র খিচুড়ি খাবার পরিবেশন করছেন।  জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য নগদ এক ল টাকা ও ৫ মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ্দ দেওয়া হয়েছে।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম  জানিয়েছেন প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় প্রশাসন সতর্ক রয়েছে।  দুর্গতরা আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ