• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

উন্নয়নে সুফল আরো গভীরে পৌছাতে এ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে-দীপংকর তালুকদারএমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2023   Monday

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী  করতে এসব উন্নয়ন কর্মকান্ডের সুফল আরো গভীরে পৌছে দেয়ার জন্য আগামীতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাড়া এদেশের উন্নয়ন সম্ভব নয়। শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারনে দেশ আজ এগিয়ে যাচ্ছে।

 

সোমবার (১৬ অক্টোবর)  কাউখালী উপজেলা পরিষদ মাঠে সরকারের সামাজিক নিরাপত্তা কমসূচীর আওতায় সুফলভোগীদের নিয়ে উন্নয়ন সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির  তিনি এসব বলেন। 

 

তিনি  আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক সুরক্ষা কর্মসুচীর আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে। প্রধানমন্ত্রী সবসময় চায় জনগণ যাতে ভালো থাকে । তাই তিনি জনগনের উন্নয়নের কথা চিন্তা করে প্রকল্প গ্রহন করে থাকেন। তিনি বলেন জনগনের এসব উন্নয়ন করতে গিয়ে প্রতিটি সেক্টরে ভত্যুকি দিয়ে তিনি জনগণকে সুখে রেখেছেন।

 

দীপংকর তালুকদার এমপি বলেন প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারনে দেশের আনাচে কানাচেসহ পাবত্য এলাকায় অভাবনীয় উন্নয়ন হয়েছে। প্রতিটি এলাকায় , বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,দুগ্ধ ভাতা সহ জনগণ বিভিন্ন ভাতা পাচ্ছেন। যাদের ঘর নেই তাদেরকে ঘর তেরী করে দেওয়া হয়েছে। দী

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অ সমাবেশে  অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া, কাউখালী উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা,অংপ্রু মারমা, কাউখালী থানার ওসি পারভেজ আলী,কাউখালী উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার,বিআরডিবির চেয়ারম্যান বেলাল উদ্দিন,কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা,ঘাগড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন,বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী,ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন বিমল চাকমা,সুনীতি চাকমা প্রমুখ।

 

সভায় কাউখালী উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ প্রায় ৭ হাজার সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাউখালী উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীর মধ্যে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কমসূচীর আওতায় ৫৫৩৫ জন,মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ১৫৬০ জন,প্রাথমিক শিক্ষা উপবৃত্তির আওতায় প্রায় ৫০০০জন,টিসিবির আওতায় প্রায় ৯০০০ জন,আশ্রয়নের আওতায় ২০০জন, খাদ্য বান্ধব কমসূচীর আওতায় প্রায় ২০০০জন সুবিধাভোগী বিভিন্ন সুবিধা গ্রহন করছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ