• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

প্রয়াত সংঘরাজ তিলোকানন্দ মহাথেরোর মরদেহ বিশেষ কফিনে সংরক্ষণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2023   Wednesday

পার্বত্য ভিক্ষু সংঘের চতুর্থ সংঘরাজ ও সাদা মনের মানুষ উপাধিপ্রাপ্ত শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরোর মরদেহটি বিশেষ কফিনে(পেটিকাবদ্ধ) সংরক্ষণ করা হয়েছে।  বুধবার আনুষ্ঠানিকভাবে  তার মরদেহ বিশেষ কফিনে(পেটিকাবদ্ধ) সংরক্ষণ করা হয়। তাঁর মরদেহটি  বাঘাইছড়ি উপজেলার মগবান শাক্য মুনি বৌদ্ধ বিহারের রাখা হবে।  

 

রুপকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু সংঘের সহ-সভাপতি সুমনালংকার মহাস্হবিরের সভাপতিত্বে বক্তব্য দেন  খাদ্য মন্ত্রনালয়ের সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, রাঙামাটি  পার্বত্য পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বাঘাইছড়ি উপেজলা পরিষদ চেয়ারম্যান সুদর্শ চাকমা, খাগড়াছড়ি অতিরিক্ত  জেলা প্রশাসক রুমানা আক্তার। এসময়  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সুপ্রদীপ চাকমার শোক বার্তা পড়ে শুনান নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা। স্বাগত বক্তব্য দেন মগবান শাক্য মুনি বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শান্তজ্যোতি মহাস্থবির। অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত ও পূর্নার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুরে পুরে  মায়ানমার সরকার কর্তৃক "অগ্রমহাপন্ডিত " এর ভূষিত, কাচালং শিশু সদনের প্রতিষ্ঠা ও মগবান শাক্য মুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘরাজ প্রয়াত তিলোকানন্দ মহাথেরোর মরদেহ অনুষ্টানিকভাবে  বিশেষ কফিনে সংরক্ষন করা হয়।  এর পর  পর ভিক্ষু সংঘ, শিষ্য ও ভক্তরা ফুল দিয়ে শ্রদ্বা জানান।  বিশেষ কফিনে পেটিকাবদ্ব করে রাখার  সংঘরাজের মরদেহটি বাঘাইছড়ি উপজেলার মগবান শাক্য মুনি বৌদ্ধ বিহারে ভক্তদের জন্য উন্মুক্ত  রাখা হবে।  

 

বিহার পরিচালনা কমিটি জানিযেছে।এক অথবা দুই বছরের মধ্য আনুষ্ঠানিকভাবে অন্ত্যষ্টিক্রিয়ার সম্পন্ন করা হবে।


উল্লেখ্য,  গেল ২ নভেমম্বর সংঘরাজ শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরো  পরলোক গমন করেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি, ডায়াবেটিসহসহ নানান জটিল রোগে ভুগছিলেন। পার্বত্য চট্টগ্রামে গরীব,অনাথ ও অসহায় শিশুদের শিক্ষা-দীক্ষায় অনাথালয় ও বিহার প্রতিষ্ঠিত করে মানব সেবায় অবদান রাখায় ২০০৭ সালে  এটিএন বাংলা তাঁকে “সাদামনের মানুষ” নির্বাচিত করে।  ২০১১ সালে তিনি পার্বত্য ভিক্ষু সংঘের চতুর্থ  মহাসংঘরাজ পদে অভিষিক্ত হন।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ