• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটিতে ভোট বর্জনে বিএনপি’র লিফলেট বিতরণে পুলিশের বাঁধা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2023   Saturday

বিএনপি’র একদফা দাবির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শনিবার রাঙামাটিতে জেলা বিএনপি’র ভোট বর্জনের লিফলেট বিতরণ করেছে। এসময় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। 


বিএনপি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ভোট বর্জনে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ বিভিন্ন অলিগলিতে জনগণের মধ্যে ভোট বর্জন লিফলেট বিতরণ করেন বিএনপি’র নেতৃবৃন্দরা। বিএনপি’র একদফা দাবির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে লিফলেট বিতরণ করতে গিয়ে পুলিশের বাঁধার মূখে পড়ে বিএনপি’র নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতা মনি স্বপন দেওয়ান, বিএনপি জেলা কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো,বিএনপি সভাপতি দীপন তালুকদার দিপু,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন,জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বিএনপি নেতা বাবর আলীসহ অংগ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা সিনিয়র যুগ্ন জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন,অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙামাটি জেলা শাখা একদফা নির্বাচনের দাবি নিয়ে নির্বাচন বর্জনে শহরের মধ্যে লিফলেট বিতরণ করতে গিয়ে তাতে পুলিশ বাঁধা দেয়। আমরা পুলিশেরএই বাঁধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই একদফা নির্বাচনে আগামী ৭ জানুয়ারি জনগণ ভোট দিতে যাবে না। রাঙামাটির জনগণ ভাগা-ভাগির নির্বাচনে অংশ গ্রহন করবে না এবং কেউ ভোট কেন্দ্রে ও যাবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ