• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

রাঙামাটিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2025   Tuesday

চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে মঙ্গলবার রাঙামাটিতে  শিক্ষার্থীদের মাঝে  গাছের চারা বিতরণ  ও বৃক্ষ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের  উদ্যোগে শহরের কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বিতরণ ও বৃক্ষ রোপণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। অনুষ্ঠানে স্কুলের ৪শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভার আগে অতিথিবৃন্দ স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন।
চ্যানেল আই জেলা প্রতিনিধি ও  প্রকৃতি ও জীবন ক্লাবের রাঙামাটি জেলা সমন্বয়ক মনসুর আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন(পারভেজ), দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি এফপিএবির সভাপতি শাহেদা আকতার, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কলিম উল্লাহ, বাংলিংকের রাঙামাটি অফিস প্রধান অমৃত পাল, রাঙামাটি উইমেন্স চেম্বারের সভাপতি মনোয়ারা বেগম, সাংবাদিক মিল্টন বাহাদুর, ইমতিয়াজ কামাল ইমন প্রমুখ।
 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ