• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রম
অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2014   Monday

যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রমঃ অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠক সোমবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।গোল টেবিল বৈঠকে ব্ক্তারা বলেছেন, জনসচেতনাই পারে একমাত্র যক্ষা রোগ নির্মুল করতে। তাই সামাজিকভাবে সচেতনা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য বিভাগ এবং ব্র্যাক রাঙামাটি ও রাঙামাটি প্রিণ্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের উদ্যোগে গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা.স্নেহ কান্তি চাকমা।প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্তজেলা প্রশাসক(সার্বিক) মোস্তফা জামান, পরিবার পরিকল্পনার জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাহনাজ বেগম, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ ও সাবেক সিভিল সার্জন ডা. উদয় শংকর দেওয়ান। মুল প্রবন্ধ পাঠ করেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা.বিনোদ শেখর চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন ব্র্যাক কর্মকর্তা ডা.কেতি চাকমা।গোল টেবিল বৈঠকে বলা হয়, রাঙামাটি জেলায় ২০১৩ সালে ৬শ৬৭ জন যক্ষা রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে আরোগ্য লাভ করেছে ৯৬ শতাংশ জন। এর মধ্যে শিশু যক্ষা রোগে আক্রান্ত হয়েছে ১২ জন এবং মাল্টি ড্রাগ রেজিষ্টেন(এমডিআর) আক্রান্ত হয়েছে ১জন। চলতি বছরে সেপ্টেম্বও মাস পর্ষন্ত যক্ষা রোগে আক্রান্ত হয়েছে ৪শ৯৭ জন ও আরোগ্য লাভ করেছে ৯৭ শতাংশ। এর মধ্যে শিশু ৬জন ও এডিআর আক্রান্ত হয়েছে ৩ জন।প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, যক্ষা নিয়ন্ত্রনের জন্য জনসচেতনার সৃষ্টিতে কিছুটা যক্ষা রোগ নিয়ন্ত্রন করা গেছে। এখানকার  আঞ্চলিক পত্রিকাগুলো যক্ষা রোগের সচেতনা বৃদ্ধির জন্য কাজ করতে পারে। এছাড়া স্কুল-কলেজ, ইউপি কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক গণ সচেতনা সৃষ্টি করতে পারি তাহলে যক্ষা রোগে প্রতিরোধে তরাম্বিত হবে। তিনি আরও বলেন,ভেকসিন হচ্ছে জনসচেতনা। যক্ষা রোগের ভেকসিন যতক্ষন পর্ষন্ত উদ্ভাবন করতে পারছি না ততক্ষন পর্ষন্ত জনসচেতনাকে ভেকসিন হিসেবে ব্যবহার করতে পারবে। তিনি সংবাদকর্মীদের লেখনীর মাধ্যমে যক্ষা রোগের সচেতনা সৃষ্টি করার জন্য আাহ্বান জানা।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ