• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

খাগড়াছড়িতে টিআইবি ও সনাকের দূর্নীতি বিরোধী র‌্যালী ও তথ্যমেলা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2014   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়িতে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে টিআইবি ও সনাকের তথ্য মেলা, র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পুরাতন টাউন হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, সনাকের সহ-সভাপতি ও তথ্য মেলার আহবায়ক সাংবাদিক মো:জহুরুল আলম, সনাক সদস্য প্রফেসর বোধিসত্ব দেওয়ান, সনাক সদস্য ধর্মরাজ বড়ুয়া, সূর্যের হাসি ক্লিনিকের দেবাশীষ বড়ুয়া, টিআইবির চট্টগ্রাম বিভাগের প্রোগ্রাম ম্যানেজার আশরাফুল হোসেন, ইয়েস সহ-দলনেত মণি বিকাশ চাকামা , ইয়েস সদস্য দীপা ত্রিপুরা।  আলোচনা সভা পরিচালনা করেন সনাক সদস্য সুচিং মারমা। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ওয়েকআপ ব্যান্ডও অংশ নেয়। এছাড়া নাট্যকার এম.এ মর্তুজা পলাশের পরিচালনায় এক দূর্নীতি বিরোধী নাটিকা অনুষ্ঠিত হয়। এছাড়া ইয়েস সদস্য ও ইয়েস ফ্রেন্ডসরা অংশ নেয়সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, সনাক সদস্য ও টেলিভিশনও বেতার শিল্পী আবুল কাশেম। মেলায় অংশগ্রহণকারী ২০টি স্টলের মধ্যে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মোল্লা মিজানুর রহমান। মেলায় দূর্নীতি বিরোধী কার্টুন প্রর্দশন, সরকারী-বেসরকারী ও স্থানীয় এনজিওগুলো তাদের স্ব স্ব তথ্য সেবার কার্যক্রম নিয়ে মেলার স্টলে তা প্রদর্শন করেন।এর আগে একটি র্যালীটি টাউন হল থেকে শুরু হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। র্যালী শেষে তথ্য মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মোল্লা মিজানুর রহমান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ