• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

রাঙামাটিতে টেকসই পানি ও স্যানিটেশন সরবরাহের লক্ষে আশিকার নতুন প্রকল্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2014   Sunday

জলবায়ু পরিবর্তনের অভিযোজনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীদের টেকসই পানি ও স্যানিটেশন সরবরাহের লক্ষে স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও আরডিএ-এর সহযোগিতায় আর্ন্তজাতিজাতিক সংস্থা রাঙামাটিতে কার্যক্রম শুরু করেছে। রোববার রাঙামাটিতে  অবহিতকরণ কর্মশালার মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত প্রকল্প অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল।  প্রকল্পের উদ্বোধন করেন মুসলিম এইড (ইউ,কে) বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ওবায়দুর রহমান। অনুষ্ঠানে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে ও এ্যাডঃ কক্সী তালুকদারের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আশিকার কনসালটেন্ট রিপন চাকমা। এসময় বক্তব্যে দেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, সাবেক্ষং ইউপি চেয়ারম্যান স্বপন চাকমা। কর্মশালায় প্রকল্পের কার্যক্রমের উপর ধারনাপত্র উপস্থাপন করেন প্রকল্পের কো-অর্ডিনেটর বিশাখা তংচংগ্যা। অনুষ্ঠানে রাঙামাটির সদর উপজেলার মগবান ইউনিয়ন ও নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের সুবিধাভোগী, জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ ৭০জন অংশ গ্রহন করেন।কর্মশালায় বলা হয়,টেকসই পানি ও স্যানিটেশন সরবরাহের লক্ষে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন এবং নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর  ৩৮৩৯ পরিবারের ১৭,৮৩৬ সদস্য-সদসাকে  নিরাপদ পানি, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৯ মাস মেয়াদী বিশেষ প্রকল্পের কাজ শুরু হয়েছে। মুসলিম এইড ইউকে এর সহায়তায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় নির্বাচিত দুটি ইউনিয়নে স্প্রিং ওয়াটার কেপিং সিস্টেম, প্রাকৃতিক পানির উৎস থেকে পানি সরবরাহ,  প্রাকৃতিক উপায়ে পানির উৎস সৃষ্টি, বৃষ্টির পানি সংরক্ষন, রিং ওয়েল ও ডিপওয়েল স্থাপন, বিদ্যালয়ে ল্যাট্টিন স্থাপন এর পাশাপাশি ২ শত পরিবারের মাঝে স্বাস্থ্য সম্মত পায়খানা বিতরন করা হবে। এছাড়া ৪ টি ইকো স্কেন টয়লেট স্থাপন করা হবে। ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষা ও জীবন মান উন্নয়নে সরকারী বেসরকারী উন্নয়ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলকে একসাথে কাজ করতে হবে। মুসলিম এইড ও আশিকার মাধ্যমে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা, বিশুদ্ধ পানি ও পয়ঃ নিষ্কাশনের উন্নয়নে যে উদ্দ্যেগ গ্রহণ করেছে তা অবশ্যই একটি মহতি উদ্যোগ। তাদের এ উদ্যোগকে সফল করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ