• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

কাপ্তাইয়ে ৩ দিনে লাখপতি হওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ লাখ টাকা নিয়ে উধাও

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2014   Monday

১০ হাজার টাকা জমা দিলে তিন দিনেই লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ”প্রত্যাশা” নামক একটি সংস্থা প্রায় ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৪ দিন পুর্বে কাপ্তাইয়ের শীলছড়িতে।স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, প্রত্যাশা নামক একটি সংস্থা শীলছড়িতে অফিস দেখিয়ে উপজেলার বিভিস্থানে বিশেষ করে কাপ্তাই নতুন বাজার, শিল্প এলাকা, স’মিল এলাকার লোকজনকে ১০ হাজার টাকা জমা দিলে তিন দিন পর একলাখ টাকা দেওয়ার প্রলোভন দেখায়। এতে এলাকার সরলমনা লোকজনের অনেকেই আগ্রহী হয়ে ৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতিনিধির নিকট জমা দেয়। ১ ডিসেম্বর শীলছড়িতে অফিস উদ্বোধনসহ অর্থ লগ্নীকারীদের জমা অনুসারে নির্ধরিত পরিমান টাকা দেওয়ার কথা।  কিন্তু গত বৃহস্পতিবার থেকে প্রত্যাশা নামক সংস্থার কোন প্রতিনিধিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে ১০ হাজার টাকায় ৩ দিনে লাখপতি হওয়ার স্বপ্ন ভঙ্গ হওয়ায় অনেকে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। অনেকেই লোক লজ্জার ভয়ে মুখ খুলতে অনীহা প্রকাশ করছে  এ ব্যাপারে শীলছড়ি এলাকার মুক্তিযোদ্ধা রহিমুল্লাহ জানান, প্রত্যাশা নামক একটি সংস্থা মাসিক আট হাজার টাকায় তার দোকান ঘর ভাড়া নেওয়ার কথা বলে। ১ ডিসেম্বর দোকান ঘর বুঝে নেওয়ার কথা থাকলেও তারা আর যোগাযোগ করেনি।কাপ্তাই থানার ওসি হারুন অর রশিদ জানান, প্রতদারনার স্বীকার কয়েকজন লোক থানায় এসে তার নিকট অর্থ প্রতারনার বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। তাদের লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। কাপ্তাই নতুন বাজার এলাকার ইউপি সদস্য সজীব বলেন, এ ধরনের প্রতারনার বিষয়টি তিনিও শুনেছেন।…..

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ